মুক্তচিন্তার নামে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত কাম্য নয়, তার প্রতিবাদে কাউকে মেরে ফেলাও কাম্য নয় !!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কেউ নাস্তিক হতেই পারে, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা তাকে ঐ অধিকার দিয়েছে, কিন্তু কেউ ধর্মদ্রোহী অথবা ধর্ম বিরোধী হতে পারে না। যদিও বাংলাদেশে এখন ধর্ম বিরুদ্ধ কথা বলা বিশেষ করে ইসলাম বিরুদ্ধ কথা বলাটা ফ্যাশনে পরিচিত হয়েছে এবং ধর্ম বিরোধী কথা বলে নিজেকে উদার ও সুশীল প্রমাণের চেষ্টা করে অনেকে। আর এইটা হলো স্মার্টনেসের নতুন ট্রেন্ডজ। এইবার প্রসঙ্গে আসি, গতকাল রাতে বইমেলা প্রাঙ্গণের বাহিরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ব্লগার অভিজিৎ খুন হয়েছে এবং তার স্ত্রী আহত হয়েছে । অভিজিৎ মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা, তিনি শিক্ষাবিদ অজয় রায়ের ছেলে এবং এমেরিকান সিটিজেন। আমি নিজে দেখেছি তিনি প্রিয় নবীকে নিয়ে কি চরম কটাক্ষ করেছেন, ব্লগ রুল ভঙ্গ হবে তাই তা উল্লেখ করলাম না, রাসুল প্রেমী যেকোন মুসলিমের মনে তা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করবে। তবে এই ধরনের হত্যাকান্ড কাম্য নয়, অবশ্য দিনর পর দিন যখন মানুষের ধর্মীয় অনুভুতিকে ক্ষতবিক্ষত করা হচ্ছে উদারতার সাইনবোর্ড টাংগিয়ে কিন্তু রাষ্ট্রযন্ত্র তার প্রতিকার করছে না তখন এই ধরনের হত্যাকান্ড একসময় স্বাভাবিক হয়ে দাড়াবে বলেই বিশ্বাস করি। কিন্তু পৃথিবীর সবচেয়ে কুখ্যাত অপরাধীরও কি এইভাবে মৃত্যু কাম্য ? কিন্তু ব্লগার অভিজিৎ অপরাধী ছিলেন না ছিলেন জাস্ট একজন ভিন্নমতালম্বি । ভিন্নমত থাকতেই পারে কিন্তু ভিন্নমতের বিরুদ্ধে প্রতিবাদ কখনো চরমপন্থা হতে পারে না। চরমপন্থা কখনো সমাধানের পথ অথবা প্রতিবাদের ভাষা হতে পারে না। কিন্তু একটা জিনিস ভাববার বিষয় যখন একজন মুসলিম দেখে তার প্রিয় নবীকে নিয়ে কটাক্ষ হচ্ছে অথবা আল্লাহর একত্ববাদ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে অথবা কোনও হিন্দু যদি দেখে তার পরম পূজনীয় কৃষ্ণ অথবা দুর্গা কে নিয়ে কটাক্ষ করা হচ্ছে অথবা একজন খ্রিস্টান যখন দেখবে তার যিশুকে ছোট করা হচ্ছে তখন তাদের ধর্মীয় অনুভুতিতে আঘাত লাগে না? আমি বিশ্বাস করি লাগে, আপনি কি তা অস্বীকার করতে পারেন ? কিন্তু যাই-হউক-না-কেন এই ক্রমবর্ধমান প্রতিক্রিয়াশীল গোষ্ঠী কি আমরাই সৃষ্টি করছি না? এর দায় দায়িত্ব কি এই রাষ্ট্র অস্বীকার করতে পারে ? আর আমার একটা নিজস্ব পর্যবেক্ষন হলো , ধর্ম সম্পর্কে কটূক্তি করার সুযোগ দিয়ে সরকার মূলত সাধারন মানুষ এর মধ্যে চরমপন্থা জাগিয়ে তুলছে!! এতে সরকার কোন ফায়দা লুটতে পারলেও রাষ্ট্রের ভিত্তিগুলো দিনে দিনে দুর্বল হচ্ছে। আর জানেন তো মানুষ কখন চরমপন্থায় আকৃষ্ট হয়? যখন একটি রাষ্ট্র ব্যবস্থার মধ্যে জবাবদিহিতা এবং বিচার হীনতার সংস্কৃতি সৃষ্টি হয়।
আইউব
-Follow on twitter @AyuubPresents,
-Instagram/ayuubkhaan
-fb.com/ayubkhan999
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯

"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি...
...বাকিটুকু পড়ুন