somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোষা-মোদি

১১ ই জুন, ২০১৫ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোদিকে তোষামোদ করায় বাংলাদেশের আর কি দোষ ? একদা ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে(তখন মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী) ১০ বছর আমারিকে ভিসা দেয়নি। ভিসা না দেওয়ার কারন হলো ২০০২ সালের গুজরাট দাঙ্গায় মোদির বিতর্কিত ভুমিকা। গুজরাট রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ২০০২ সালের দাঙ্গার সময় দাঙ্গাবাজ হিন্দুদের না ঠেকাতে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন,ভারতীয় পুলিশ কর্মকর্তা সঞ্জিব ভাট সুপ্রিমকোর্টে দেয়া এফিডেভিটে স্বীকার করেন। অনেকেই বলে মোদী পদক্ষেপ নিলে ২০০০ এর কাছাকাছি(অনেকের মতে নিহতের আসল সংখ্যা হবে পাঁচ হাজার) মুসলিমকে এইভাবে বেঘোরে প্রান হারাতে হতো না। গর্ভবতী মহিলার পেটে লাথি দিয়ে বাচ্চা বের করে জ্বলন্ত কাঠ যোনিপথে প্রবেশ করিয়ে অপরিণত বাচ্চাকে বাঁশের ডগায় বিধিয়ে বুনো উল্লাস এর মত ঘটনা, মুসলিম বেকারী মালিক এর পরিবার কে ঐ বেকারীর উনুনেই জ্বলন্ত পুড়িয়ে মারার মত লোমহর্ষক ঘটনাও ঘটেছিল তখন। সোজা বাংলা করলে আমেরিকার ভাষায় মোদি হলো হিন্দু মৌলবাদী। কিন্তু সেই মোদি তার বাক চাতুর্য, ব্যাক্তিত্ব দিয়ে গোল্ড ফিসের মেমোরিওয়ালা বিশ্ববাসীকে সব ভুলিয়ে দিয়েছেন!! সেই মৌলবাদী মোদীকে আমেরিকা এমন অভ্যর্থনা দিয়েছিল যে বিশ্ববাসী অবাক হয়ে গিয়েছিল, হোয়াইট হাউজে মোদীর সন্মানে ওবামার দেওয়া নৈশবোজ-টি ছিল স্মরণকালের জাকজমকপুর্ণ। যাইহউক এককালের মৌলবাদি মোদীকে বিশ্ববাসীর এতো তোষামোদ করার কারন কি ? মোদী কি গঙ্গার জলে গোসল করে অপরাধের দায় ধুয়ে মুছে ফেলেছেন নাকি স্বয়ং আল্লাহ স্বর্গ থেকে নেমে এসে মোদীকে নিষ্কঙ্ক সার্টিফিকেট দিয়ে গেছেন ? আসলে সবই হল আঞ্চলিক রাজনীতি, বৈশ্বিক আন্তঃ দেশীয় অর্থনীতি এবং ক্ষমতার খেলা । মোদীকে যদি আমেরিকা স্বীকৃতি না দেয় আমেরিকা অথবা ইউরোপের বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য হাতছাড়া হবে তার মধ্যে Lockheed Martin কোম্পানির অস্ত্র ব্যাবসা থেকে শুরু করে Boeing/Airbus কোম্পানীর এয়ারক্রাফট রপ্তানী , GM/Ford/Audi' র মোটর গাড়ি রপ্তানি অথবা Walmart এর ক্ষুদ্র পন্যের ব্যাবসা সবই হাতছাড়া হবে। কারন যেখানে সমগ্র ইউরোপের প্রায় ৫০টি দেশের মোট জনসংখ্যা ৭৪২,০০০,০০০ জন(সুত্রঃ Wikipedia ) সেখানে চীন এবং ভারত দুটি দেশের মোট জনসংখ্যা প্রায় ২৩০০০০০০০০ জন অর্থাৎ ইউরোপের প্রায় চারগুন। অর্থাৎ চীন অথবা ভারতের মত বড় দেশ গুলো আমেরিকা অথবা ইউরোপের মত দেশগুলোর জন্য একটি বড় বাজার । তাই এইসব দেশে ক্ষমতার পালাবদলের সাথে যাই ঘটুক না কেন চীনে গনতন্ত্র থাকুক আর না থাকুক আর ভারতে কোন মৌলবাদী প্রাইম মিনিস্টার হলেও তারা সময়ের সাথে নীতি চেঞ্জ করে সুসম্পর্ক স্থাপন করে । এইবার আসি প্রিয় দেশ বাংলাদেশ প্রসঙ্গেঃ আপনারা জানেন রুলিং পার্টি অর্থাৎ বর্তমান সংসদের অর্ধেকের বেশী আসনের এমপি সিলেক্টেড আর বাদবাকী আসনে নামে মাত্র নির্বাচন হয়েছে নৈতিক ভিত্তিহীন এই সরকার টিকে আছে শুধুমাত্র প্রধান বিরধী দল বিএনপির আন্দোলন এর ব্যার্থতার কারনে। মায়ের দুধ ছাড়া পুষ্টিহীন শিশু যেমন কৃত্রিম খাদ্যের উপর ভর করে টিকে থাকার চেষ্টা করে তেমনি জনগনের সমর্থনহীন এই সরকার টিকে থাকার চেষ্টা করছেন আঞ্চলিক বৃহত্তম প্রতিবেশি ভারতের হিন্দুত্ববাদী মোদী সরকারের সহায়তায় । এমনকি যে বিএনপি ভারত বিরোধী বলে বিখ্যাত তারাও মোদীর লেজুর বৃত্তি করার চেষ্টা করছেন শুধুমাত্র ক্ষমতার মোহে ।
লেখক
আইউব আহমেদ খান
Follow on twitter @AyuubPresents
& http://www.Instagram.com/AyuubKhaan

সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৫ রাত ১১:২৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×