অবশেষে তিন লাখ ৭৪ হাজার ৫০০ আমেরিকান ডলারে বিক্রি হলো অ্যাপলের তৈরি প্রথম কম্পিউটার অ্যাপল ওয়ান। একইসঙ্গে বিক্রি হয়েছে আটারিতে কর্মরত অবস্থায় অ্যাপল সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের লেখা একটি মেমো। মেমোটি বিক্রি হয়েছে ২৭ হাজার ৫০০ ডলারে।
নিলামে দেয়ার পর ধারণার চেয়ে দ্বিগুণ মূল্যে অ্যাপল ওয়ান বিক্রি হবার কথা নিশ্চিত করেছে নিলামকারী প্রতিষ্ঠান সুথবাই।
জানা গেছে, নিলামে দুটি দল অংশ নেয়। আর কম্পিউটারটির সঙ্গে মূল ক্যাসেট ইন্টারফেস, অপরেটিং নির্দেশনা ও কম্পিউটারের ব্যবহারবিধি ছিল। কিন্তু অন্যান্য অ্যাপল ওয়ানের মতো এতে কোনো মনিটর বা পাওয়ার সাপ্লাই ছিল না।
প্রসঙ্গত, ব্যবসায় উদ্যোগ নেয়ার প্রাথমিক পদক্ষেপ হিসেবে ১৯৭০ সালে মাত্র ২০০টি অ্যাপল ওয়ান কম্পিউটার তৈরি করা হয়েছিল। অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক নিজ হাতে নির্মাণ করেন ৬৬৬.৬৬ আমেরিকান ডলার মূল্যের এ পিসিগুলো।
বর্তমানে মাত্র ৫০টি অ্যাপল ওয়ানের অস্তিত্ব রয়েছে বলে বিশ্বাস করা হয়। আর নিলামের মডেলটি এখনো কার্যকরি রয়েছে এমন কতগুলোর মধ্যে অন্যতম। নিলামটি প্রধানত দুটি দলের মধ্যে পরিচালিত হয়েছে বলে জানিয়েছে সুথবাই। ক্রেতার পরিচয় আপাতত জানা যায়নি।
আটারির মেমোটি ১৯৭৪ সালে লেখা হয়। এ মেমোটির চার পৃষ্ঠাজুড়ে আরকেড ফুটবল গেম ওয়ার্ল্ড কাপকে কিভাবে আরো উন্নত করা যায় সে সম্পর্কে জবসের ভাবনা লিপিবদ্ধ হয়েছে। সে সময় তার বয়স ছিল মাত্র ১৯ বছর।
There are no posts related to ধারণার দ্বিগুণ মূল্যে বিক্রি হলো অ্যাপল ওয়ান.
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১২ রাত ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




