এবার সীমান্তে বাংলাদেশি হত্যা নয়, নিজ দেশের নাগরিকদের বিনা বিচারে হত্যার অভিযোগ উঠেছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)-র উপর।
ভারতের সর্বোচ্চ আদালতে পশ্চিমবঙ্গের একটি এনজিও বাংলার মানবধিকার সুরক্ষা মঞ্চ সোমবার এই মর্মে একটি অভিযোগ দায়ের করেছে।
বিচারপতি বিএস চৌহান ও বিচারপতি এস কুমারের বেঞ্চে এ আবেদন করে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে প্রায় ২০০`র বেশি ভারতীয় নাগরিককে ২০০৫ থেকে ২০১১ সালের মধ্যে, বিএসএফ বিনা বিচারে হত্যার সঙ্গে যুক্ত। সেই সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের ঘটনার কেসগুলি তদন্ত না করে পশ্চিমবঙ্গ পুলিশ আইনের শাসনকে ব্যঙ্গ করেছে।
আবেদনকারি এনজিওটির পক্ষে সিনিয়র অ্যাডভোকেট কলিন্স গঞ্জালভেস তার পিটিশানে বলেছেন, এই সব ঘটনার মধ্যে ১০০টি কেসে প্রত্যক্ষদর্শী আছেন।
তিনি তার পিটিশানে অভিযোগ করে বলেছেন, ঘটনাগুলোতে অভিযুক্ত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে পুলিশ এফআইআর না করে, নিহতদের বিরুদ্ধেই এফআইআর করে কেস বন্ধ করে দিয়েছে। যার ফলে ২০০টি বেশি হত্যার অভিযোগে ১টি কেসেরই মাত্র তদন্ত করেছে পুলিশ।
এই পিটিশানে আরও বলা হয়েছে, প্রতিটি ক্ষেত্রেই বিএসএফ আইনের ঊধ্বে ওঠে কাজ করেছে। সবকটি অভিযোগের বিরুদ্ধে কৃত্রিম ব্যাখা তুলে ধরে, প্রত্যক্ষদর্শীর বক্তব্য নথিভুক্ত না করে, তদন্ত না চালিয়ে কেস বন্ধ করা হয়েছে।
বিএসএফের বিরুদ্ধে ওঠা এই মারাত্বক অভিযোগে জন্য ভারত সরকারে কাছে আগামী ৩ সপ্তাহের মধ্যে জবাবদিহি চেয়েছে সুপ্রিম কোর্ট।
এই লিন্ক থেকে নেওয়া
ভারতের সুপ্রিম কোর্টে বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।