যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের এপিংয়ে এক নারীকে ২৬ ঘণ্টায় চারবার গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উচ্চ স্বরে গান বাজিয়ে প্রতিবেশীদের বিরক্ত, নিজের বাড়িতে ভাংচুর এবং ফ্রাইং প্যান ছুড়ে মারার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়।
জয়সি কফি নামের ওই মহিলাকে মঙ্গলবার বিকেলে এপিংয়ে অবস্থিত তার নিজ বাড়িতে উচ্চ স্বরে গান বাজানোর ব্যাপারে সর্তক করে দেয় পুলিশ। এর এক ঘন্টা পরই আবারও ডাকা হয় পুলিশকে। এসময় উচ্চস্বরে গান বাজানোর অপরাধে গ্রেফতার করা হয় তাকে।
এরপর ছেড়ে দেওয়া হলেও আবারও ৫ ঘণ্টা পর গ্রেফতার করা হয় তাকে। এবারও তাকে ছেড়ে দেওয়া হলেও বুধবার ভোরে আবারও উচ্চ স্বরে গান বাজানোর অপরাধে গ্রেফতার করা হয় তাকে।
এবারও তাকে ছেড়ে দেয় পুলিশ। কিন্তু বিধি বাম! কয়েক ঘণ্টা পর তার ভাতিজার অভিযোগ পেয়ে তাকে আবারও গ্রেফতার করে পুলিশ। তার ভাতিজার অভিযোগ জয়সি কফি তার কিছু জিনিস বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং বাধা দিলে তার ওপর ফ্রাইং প্যান ছুড়ে মারেন তিনি।
পুলিশ জানিয়েছে কফিকে শুক্রবার জেলে পাঠানো হয়। এ ব্যাপারে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এই লিন্ক থেকে নেওয়া...
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।