somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিজিটাল নেশা গ্রাস করবে ২০১৩

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ বছর মোবাইল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ডিজিটাল পরিবর্তনের মূল চাবিকাঠি হতে যাচ্ছে। আমাদের জীবন-যাপন, কর্মপদ্ধতি এবং মনোযোগের কেন্দ্রবিন্দু হবার পাশাপাশি ডিজিটাল পরিবর্তন নিয়ে আসছে জীবন বোধের পরিবর্তন, দ্বিধা আর অনিশ্চয়তা। মানুষের নীরব অভিব্যক্তি বা মৌনতার ক্ষমতা, পাশাপাশি থাকার সঙ্গসুখ, বাক্যালাপ ও কথোপকথনের অনাদি রীতিকে বিপন্ন করে তুলেছে ডিজিটাল পরিবর্তন। বিশ্বব্যাপী এ পরিবর্তনের ঢেউ এ বছর আরও ব্যাপক আর সর্বগ্রাসীরূপে আবির্ভূত হতে যাচ্ছে নিত্যনতুন আবিষ্কার আর প্রোগ্রাম সিস্টেমের বদৌলতে। বিবিসি'র প্রাক্তন ফিউচার মিডিয়া নির্বাহী বিবিসি প্রতিবেদনে এই পরিস্থিতিকে আখ্যা দিয়েছেন ডিজিটাল এডিকশন বা ডিজিটাল নেশারূপে। এ বছর এ নেশার মাত্রা সুতীব্র হতে যাচ্ছে এমনই আভাস দিয়েছেন এবং সেই সাথে আশংকা প্রকাশ করেছেন যে, ডিজিটাল ক্লিনিকের আয়তন বাড়তে যাচ্ছে সমানতালে।

আজকের দিনে অনলাইন ব্যবহারকারীদের ৬০% সক্রিয়ভাবে ফেইসবুক এবং অন্যান্য জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সময় কাটান। অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে স্যার টিম বার্নার্স-লী'র আনুষ্ঠানিক টুইট প্রেরণই প্রমাণ করে বিভিন্ন দেশের জাতীয় সংস্কৃতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। টুইটার ব্যবহারের পরিমাণ দিন কে দিন মিলিয়নে থেকে বিলিয়নে উত্তীর্ণ হচ্ছে।

সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মোবাইল ফোন ২০১৩-এর সারাটি বছর জুড়ে কি ঘটাতে যাচ্ছে?
সম্ভাব্য সাতটি প্রবল প্রবণতা এখানে উল্লেখ করা হলো:

১. মোবাইল ওয়ালেট
আমাদের জীবনের অধিকাংশ অর্থ লেনদেন হতে থাকবে মোবাইল ফোনের মাধ্যমে। এ প্রক্রিয়া একে একে গ্রাস করবে ব্যাংক কার্ড, লয়ালটি কার্ড, ট্রাভেল কার্ড, এমনকি হোটেল রিজার্ভ, বিমানে উঠা-নামার পাস সবই অত্যাধুনিক স্মার্টফোন সফটওয়্যারে যুক্ত হয়ে গেছে। একদিকে এ ব্যবস্থা আরও গ্রহণযোগ্য ও স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হওযার পথ খুলে দিলেও অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারই এসব মূল্যবান সুযোগ সম্বলিত মোবাইল ফোন চুরির ঘটনাও বাড়বে সর্বোচ্চ হারে।

মোবাইল ওয়ালেট

২. মোবাইল বিজ্ঞাপন বৃদ্ধি
মোবাইল গ্রাহকদের সময়ের ১০% ব্যয় হয় মোবাইল ফোন ব্যবহারে কিন্তু বিজ্ঞাপনে সময় ব্যয় হয় মাত্র ১% যা এবছর উল্টে যাবে সম্পূর্ণ রূপে। কিন্তু এ ফলাফল নিশ্চয়ই সুখকর হবে না গ্রাহকদের জন্যে।
এ বছরটি মোবাইল বিজ্ঞাপনদাতাদের বাণিজ্যিক তৎপরতা এতই বৃদ্ধি পাবে যে, ব্যক্তিগত গুরুত্বপূর্ণ বহু ম্যাসেজ এবং ক্রয়-বিক্রয় তথ্যের জায়গা সংকুলান নাও হতে পারে। তবে এ থেকে পরিত্রাণ পেতে নতুন প্রজন্মের বিজ্ঞাপন প্রতিরোধক মোবাইল আসছে। একইসাথে অন্ততঃপক্ষে একটি বিজ্ঞাপনমুক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমেরও উদয় হচ্ছে।

৩. তারকাদের গণেশ উল্টানো
সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলে এবং রিয়েলিটি শো'র বদৌলতে মোবাইলের যাত্রা অব্যাহত রয়েছে। এখন আর ভক্তদের তারকার পিছনে দৌড়াতে বারণ, কারণ তারকারা নিজেদেরই উপস্থাপন করছেন নিজ নিজ ফেইসবুক প্রোফাইলে। এছাড়া ভক্তদের তথ্য জোগাড় করে তাদের মোবাইল, টুইটারে নিজেদের টেক্সট বার্তা পৌঁছে দিচ্ছেন। সবই ঘটছে ডিজিটালের কল্যাণে!

তারকাদের গণেশ উল্টানো

৪. গুজব বা পরচর্চার বিশ্বব্যাপী মহাশিঙ্গা
মোবাইল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের দারুণ সমন্বয়ে ভালো এবং মন্দ দুই ধরণের সংবাদই অপ্রতিরোধ্য গতিতে বিশ্বের যে কোনো প্রান্তে মুহূর্তে ছড়িয়ে পড়ে। এ বিষয়টির প্রতি লক্ষ্য রেখেই ব্রিটেনের লর্ড লেভেসন তাঁর মিডিয়ার উপর লেভেসন তদন্ত প্রতিবেদনে মোবাইল এবং টুইটার মন্তব্য প্রসঙ্গে বিখ্যাত উক্তির জন্ম দিয়েছেন- ‘মবরুল' মোবাইল আইন এবং ‘ট্রায়াল বাই টুইটার' বা টুইটার বিচার আখ্যা দিয়েছেন। রাজনীতিবিদ এবং আইনপ্রণেতারা এসব নিয়ন্ত্রণে ইতোমধ্যে ব্যর্থ হয়েছেন। কিন্তু এসব নিয়ন্ত্রণে জনমতও দিন দিন প্রবল হচ্ছে যে আইনের ঊর্ধে কেউই নন।
স্কুল, কলেজ ও শিক্ষায়তন এমনকি বিভিন্ন কর্মক্ষেত্রেও সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর শিক্ষাপাঠক্রম চালু হয়ে গেছে।

৫. মোবাইল এবং সামাজিক সংবাদ
যে কোনো গুরুত্বপূর্ণ সংবাদই এখন মুহূর্তের মধ্যে মোবাইল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের লাইভ ব্লগের সৌজন্যে পৌঁছে যাচ্ছে গ্রাহকের হাতে। ফলে ঐতিহ্যবাহী বহু বিখ্যাত সংবাদ মাধ্যমের খবর উপেক্ষা করে মোবাইল, টুইটার এবং ব্লগের মাধ্যমে খেলাধুলা, রাজনীতিসহ জনপ্রিয় সংবাদ নতুন প্রজন্ম জেনে নিচ্ছে।
সামাজিক ভিডিও সেবা যেমন, দিস নিউজ নাও- ক্ষিপ্র গতিতে যাবতীয় ভিডিও প্রথাহীন ভাবে সর্বত্র ছড়িয়ে দিচ্ছে।

মোবাইল এবং সামাজিক সংবাদ

৬. ডিজিটাল এডিকশন ক্লিনিক
উপরের নানা ঘটনায় আপনি ইতোমধ্যে জেনে গেছেন ডিজিটাল নেশা কোন মাত্রায় পৌঁছে গেছে! এই ধরুণ, আপনি রাতের খাবার খেতে টেবিলে বসলেন বা জরুরী কোনো আলাপে সঙ্গীর সাথে ব্যস্ত, হঠাৎ বেজে উঠলো মুঠোফোনটি, আপনাকে বাদ দিয়ে সঙ্গীনি তখন মোবাইলে ব্যস্ত হয়ে পড়লো, তখন কেমন লাগে! কথার মাঝে আপনি আবার দেখতে পেলেন পৃথিবীর অর্ধেক দূরত্বের এক ফেইসবুক বন্ধুর সাখে আপনার সঙ্গী ফেইসবুকে এটা সেটা নিয়ে হাস্যকৌতুকে মত্ত! কী আর করা! এভাবেই দিনে দিনে আমরা সত্যিকার সময় প্রবাহ হতে বিচ্ছিন্ন হয়ে পারস্পরিক আলাপচারিতার নান্দনিকতা, শিল্প সৌকর্য এবং নীরবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি।
আপনার চিন্তা, কল্পনাকে অস্থির করতে এ বছর মোবাইল কোম্পানীগুলো আরও বিচিত্র ও প্রলুব্ধকর রিংটোন, ভাইব্রেশন ও ঝাঁকুনি নিয়ে আসছে। আর যেসব দুর্গম স্থানে এবং প্রত্যন্ত গ্রামে অতীতে মোবাইল নেটওয়ার্ক ছিলো না, এ বছর সেসব জায়গায়ও আর বাদ থাকছে না। সুতরাং মোবাইল আসক্তদের সংখ্যা আরও আরও বাড়ছে নিঃসন্দেহে।

৭. মোবাইল নিয়ন্ত্রিত আনুষঙ্গিক
এ বছরই ফোনগুলো এমনসব সুবিধা নিয়ে আসছে যা আমরা দেখি বা পরিধান করি তাকেও নিয়ন্ত্রণ করবে। যেমন গুগল গ্লাস এবং ভুজিক্স এ বছরই বাজারে নিয়ে আসছে আগামী দিনের কম্পিউটার প্রযুক্তি।
এখন আপনাকে এমনকি টিভি পর্দায় তাকাতে হবে না, আপনার চোখে সরাসরি রশ্মিপাতের মাধ্যমে যে কোনো খেলা বা অনুষ্ঠান দেখিয়ে দেবে!

মোবাইল নিয়ন্ত্রিত আনুষঙ্গিক
এছাড়াও বাজারে আসছে ইলেকট্রনিক্স ডিভাইসযুক্ত পোষাক, যেখানে আপনার ফেইসবুক আপডেটগুলো অসঙ্কোচে সারা দেহে প্রদর্শিত হতে থাকবে।
হ্যাঁ, এখনো বহু দেশের সরকার, প্রতিষ্ঠান এবং কোম্পানী ডিজিটাল অগ্রগতির দুর্বার ক্ষমতাকে ঠিকমতো উপলব্ধি করতে পারছে না, তারা এখনও ডেস্কটপ যুগে বাস করছেন, ফলে দ্রুতই তাদের সেবা, কার্যক্রম আর পণ্য নতুন যুগের মানুষের কাছে পিছিযে পড়তে চলেছে।


সূত্র: দৈনিক সরেজমিন বার্তা
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×