somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাংবাদিক পেটালো আইসিএল গ্রুপ !!!

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জানা যায়, সাধারণ জনগণের হাজার হাজার কোটি টাকা নিয়ে আইসিএল গ্র“প-এর মালিক এইচ এন এম শফিকুর রহমনের উধাও হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম একটি গোপন তথ্যের ভিত্তিতে গত ১৬-০১-২০১৩ ইং তারিখ রোজ বুধবার দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার কয়েকজন সাংবাদিক আইসিএল গ্র“প-এর মালিকানাধিন আইডিয়াল কো-অপারিটিভ সোসাইটিতে বিষয়টির সত্যতা যাচাই করতে গেলে উক্ত আইসিএল গ্র“প-এর মালিকের সন্ত্রাসী ক্যাডার বাহিনী দ্বারা উক্ত পত্রিকাটির কয়েকজন সাংবাদিককে আহত করে। এরা হলেন- বিল্লাল হোসেন জুয়েল (২৫), নুরুন্নাহার (২৫), রাকিবুল ইসলাম রবিন (২৮), ওয়ালিউর রহমান (৩০), আসাদ (২৯) ও হাবিবুর রহমান রাজ (৩০)। এদের মধ্যে ওয়ালিউর রহমান ও হাবিবুর রহমান রাজের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে নোয়াখালী টাওয়ারের সপ্তম তলায় আইসিএল গ্রুপের অফিসে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক রাকিবুল ইসলাম রবিন জানান, দৈনিক সরোজমিন বার্তার সম্পাদক বেলাল হুছাইন ভুঁইয়ার স্ত্রী আইসিএল মাল্টিপারপাস গ্রুপের কাছে প্রায় সারে তিন লক্ষ টাকা পাওনা আছেন। গত তিন মাস ধরে পাওনা টাকা পরিশোধে তারা টালবাহানা করছে। বিষয়টি নিয়ে কথা বলার জন্য বুধবার বিকালে সরোজমিনের সম্পাদসহ কয়েকজন সাংবাদিক পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারের সপ্তম তলায় আইসিএল গ্রুপের অফিসে যাই। এসময় টাকা না দেওয়ার কারণ আইসিএল গ্রুপের কর্মীরা আমাদের ওপর হামলা করে। এতে আমরা পাঁচজন গুরুতর আহত হই। তবে ওয়ালিউর রহমান ও হাবিবুর রহমান রাজের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ব্যাপারে মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার আনোয়ার হোসেন জানান, সাংবাদিকদেরকে হামলার ব্যাপারে এখনো আমি কিছু শুনি নাই। তবে ঘটনার খোঁজ খবর নিচ্ছি। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
এভাবেই যদি একের পর এক জনগণের সেবক মিডিয়া কর্মীদের উপর হামলা চলতে থাকে তাহলেতো বাংলাদেশের সকল মিডিয়া একদিন বন্ধ হয়ে যাবে এবং সাধারণ জনগণ প্রতারিত হতেই থাকবে। তাই এই বিষয়টি নিয়ে আমরা এই সামহোয়্যার ইন ব্লগ থেকেই এর প্রতিবাদ জানাতে চাই।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×