সাংবাদিক পেটালো আইসিএল গ্রুপ
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা টাইমস ডেস্ক:
রাজধানীর পুরানা পল্টন এলাকায় আইসিএল মাল্টিপারপাস গ্রুপের কর্মীদের হামলায় ছয় সাংবাদিক আহত হয়েছেন। এরা হলেন- বিল্লাল হোসেন জুয়েল (২৫), নুরুন্নাহার (২৫), রাকিবুল ইসলাম রবিন (২৮), ওয়ালিউর রহমান (৩০), আসাদ (২৯) ও হাবিবুর রহমান রাজ (৩০)। এদের মধ্যে ওয়ালিউর রহমান ও হাবিবুর রহমান রাজের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে নোয়াখালী টাওয়ারের সপ্তম তলায় আইসিএল গ্রুপের অফিসে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক রাকিবুল ইসলাম রবিন জানান, দৈনিক সরোজমিন বার্তার সম্পাদক বিল্লাল হোসেন ভুঁইয়ার স্ত্রী আইসিএল মাল্টিপারপাস গ্রুপের কাছে দুই লাখ ত্রিশ হাজার টাকা পাওনা আছেন। গত তিন মাস ধরে পাওনা টাকা পরিশোধে তারা টালবাহানা করছে। বিষয়টি নিয়ে কথা বলার জন্য বুধবার বিকালে সরোজমিনের সম্পাদসহ কয়েকজন সাংবাদিক পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারের সপ্তম তলায় আইসিএল গ্রুপের অফিসে যাই। এসময় টাকা না দেওয়ার কারণ আইসিএল গ্রুপের কর্মীরা আমাদের ওপর হামলা করে। এতে আমরা পাঁচজন গুরুতর আহত হই। তবে ওয়ালিউর রহমান ও হাবিবুর রহমান রাজের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ব্যাপারে মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার আনোয়ার হোসেন জানান, সাংবাদিকদেরকে হামলার ব্যাপারে এখনো আমি কিছু শুনি নাই। তবে ঘটনার খোঁজ খবর নিচ্ছি। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
সূত্র: ঢাকা টাইমস
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা...
...বাকিটুকু পড়ুন