ঈদের কেনাকাটা (নিজের অভিজ্ঞতা থেকে সামান্য পরামর্শ)
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্বাভাবিকভাবে ঈদের আগে (রোজার সময়) নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর বেশী থাকে। তারই ধারাবাহিকতায় বস্ত্রবিতান গুলোতেও থাকে পোশাক আশাকের আকাশচুম্বী দাম। অসহায় ক্রেতাসাধারণ ঈদের শপিং করার জন্য চিরাচরিত বস্ত্রবিপনীগুলোতে গিয়ে অবাক একটু হয়। কিন্তু এবারে বস্ত্র বাজারে দামের অসহনীয় পরিস্থিতি ক্রেতাসাধারণকে প্রতিবারের চেয়ে একটু বেশি অবাক করছে। ৩০০ টাকার জিনিসের মূল্য হাঁকেন ১০০০ টাকা, ১০০ টাকার জিনিসের মূল্য হাঁকেন ৩০০ টাকা। এক হাজার টাকার জিনিসতো আর হুট করে ৩০০ টাকা বলা যাবেনা! তাই মোটামুটি ইচ্ছার ও বাজেটের বাইরে হলেও পছন্দের জিনিসটা কিনার জন্য ক্রেতাকে অতিরিক্ত দাম দিতে হয়। আমার এক বন্ধু তার পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করতে আমাকে তার সাথে যাওয়ার জন্য বলল, তো তার কথায় রাজি হয়ে তার সাথে একটি শপিং মলে গেলাম। দামের অসহনীয় পরিস্থিতি দেখে প্রায় দু'ঘন্টা ঘুরার পর বেড়িয়ে আসলাম। কিন্তু কোন জিনিস আমার কিনতে পারিনি।
অবশেষে গেলাম কয়েকটা অভিজাত বস্ত্র কোম্পানীর শো-রুমে। সেখানে গেয়েই শান্তি পেলাম। নির্দিষ্ট মূল্য, ঝামেলা মুক্ত পরিবেশ। নিজেদের পছন্দমত বস্ত্রাদি কিনে নিয়ে এলাম।
তাই এই ঈদে আমার পরামর্শ হল- চিরাচরিত বস্ত্রের দোকানের চেয়ে ফিক্সড প্রাইচ এর দোকান থেকে জিনিস কেনাটাই শ্রেয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন