অনেকদিন অপেক্ষার পর আজ সিনেমা হলে গেলাম প্রত্যক্ষিত "খোঁজ-দি সার্চ (আন্তর্জাতিক মানের বাংলাদেশি চলচ্চিত্র)!!!!!!!!!" দেখার জন্য। নায়ক কাম প্রযোজক অনন্ত-- ঠিকমত শুদ্ধ উচ্চারণে বাংলা ভাষা বলতে পারেনা- হেও নাকি নায়ক। অনেক আশা নিয়ে অনেক দিন পর সিনেমা হলে গেলাম। চট্টগ্রামের আলমাস সিনেমা হলে। আধঘণ্টা ছবি দেখে মন ভরে গেছে, মাথা ধরে গেছে, আমি এত বেশি সন্তুষ্ট হয়েছি যে সিনেমা হল থেকে প্রস্থান করা ছাড়া উপায় ছিলনা। অভিনয় বিষয়ে কোন প্রকার অভিজ্ঞতা ছাড়া সিনেমার নায়ক হওয়া যায়, কিন্তু ভাল সিনেমা বানানো যায় না। টাকা দিয়ে অনেক কিছুই করা যায়, কিন্তু সবকিছু করা যায় না। হাবিব, ইমন খাঁনের গুণী শিল্পী দ্বারা গানও করানো হয়েছে। অনেক সুন্দর করে গানগুলোর ভিডিও ধারণ করা হয়েছে। অনেক গুণী অভিনেতাও ছিলেন।। কোথায় ছবির আবেগ, কোথায় কী? শুধু একশন। ছিঃনেমা, ছিঃ। সাধী সামু বন্ধুরা, আপনারা কেউ কি ছবিটা দেখেছেন? দেখে থাকলে প্লিজ একটা করে কমেন্ট করেন।
খোঁজ-দি সার্চ । টাকা দিয়ে সব কিছু সম্ভব হয়না
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।