somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেডি প্রতিবেশীর সঙ্গে বাস যাত্রা। (আগে এমন হলে প্রেমও হতে পারতো)

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ প্রায় ১৬-১৭ বছর ঢাকা বসবাস, এর মধ্যে অনেক বার বাড়ি গিয়েছি (নওগাঁ)। তবে কোন বারই পাশের যাত্রি মহিলা ছিল না। এটা কি দুরভাগ্য না সুভাগ্য জানিনা। তবে মনে মনে বলতাম যদি কোন সুন্দরী মেয়ে পাশের ছিটে বসত তা হলে হয়তো প্রেম ট্রেম করা যেত।
গল্প উপন্যাস এর মত।

গত ২৬/১১ তারিখ রাত ১০,৩০ মিঃ বাড়ি যাওয়ার জন্য বাইপাইল থেকে শাহ ফতেহ আলী পরিবহনের এক টিকেট কিনে অপেক্ষা করতেছি। যথা সময়ে বাস আসলো এবং বাসে উঠে ছিটে বসতে যাব এই সময় বুঝতে পারলাম আমার সহযাত্রি মেয়ে (মেয়ে না মহিলা বুঝতে পারিনি)। যে সময় এত বছর আসেনি তা এখন কেন আসবে (এখন বিবাহিত)। ছিটে বসার পর চিন্তা করতে লাগলাম এত রাত্রে কোন মেয়ে একা এত দুর যাওয়ার কথা না, হয়তো সাথে কেহ আছে। চন্দ্রা মোড় পার হওয়ার পর বুঝতে পারলাম তার সাথে কেউ নাই।
আমি নিরাপদ দুরত্ব বজায় রেখে ছিটে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছি। যদিও ঘুমাতে ইচ্ছা করতেছিল কিন্তু ঘুমাতে পরতেছিলাম না। ঘুমালে যদি নিরাপদ দুরত্ব বজায় না থাকে এ ভয়ে। অবশেষে বাস হোটেলে এসে থামল। এর মধ্যে মেয়েটি বা অামার মধ্যে কোন কথা হয়নি।
২০ মিঃ হোটেল বিরতির পর অাবারও বাস চলতে লাগল। এর পরই বুঝতে পারলাম মেয়েটির ঘুম পাচ্ছে। এর কিছুক্ষন পর মেয়েটি আস্তে আস্তে ঘুমিয়ে পরল। এর একটু পর আমি বুঝতেছি নিরাপদ দুরত্ব আর বজায় থকতেছেনা। যদিও আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল তথাপি জেগে আছি নিরাপদ দুরত্ব বজায় রাখার জন্য।
এর পর মেয়েটি এমন ভাবে ঘুমাতে লাগলো যে মেয়েটির মাথা অামার কাধে। এমন অবস্থা যে আমি ছিট থেকে উঠলে মেয়েটি অামার ছিটে পরে যাবে। আমি কি করব বুঝতে পারতেছি না, মেয়েটিকে ডাকব না তাকে ধাক্কা দিব। এর মধ্যে মেয়েটির ফোনে কল ও অাসতেছে তবুও সে ঘুমাচ্ছে। আমাদের ছিটটা ছিল সবার সামনে। বাসের সুপারভাইজার ও হেলপার ব্যাপারটা লক্ষ্য করতেছে, বিশেষ করে আমাকে
কিন্তু তারা আমাকে কিছু বলতে পারতেছেনা। আমি জেগে রইছি এবং গান শুনতেছি।
অবশেষে বাস বগুড়া এসে থামল। প্রায়ই ১ ঘন্টা পর মেয়েটির ঘুম থেকে জেগে আমাকে বলল অামি কোথায় নামব। মনে হল সে এতক্ষন কোথায় ঘুমাইছে মনেই নেই। বগুড়া পার হওয়ার পর সে একটি ষ্টপিজে নেমে পরল দেখলাম তার মা বাবা তার জন্য অপেক্ষা করতেছে। অবশেষে নওগাঁ এসে বাস থমল। বাস থেকে নেমে উপরওয়ালাকে স্বরণ করলাম অার মনে মনে বললাম (Safe Journey)

২৭/১১ (শুক্রবার)
ঢাকা ফিরে অাসতেছি এবং অাবারও গত রাতের অভিগতার মুখোমুখি হলাম। যদিও এবার অামার অাপন বউ অামার কাধে মাথা রেখে ঘুমোচ্ছে সাথে অামার ১৪ মাস বয়সি মেয়েও অাছে। গত রাতের কথা মনে পরে অামার হাসি পেল। বউকে তো অার সব ঘটনা বলা যাবেনা।

সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শান্তির ঠিকানা—পরিবার

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০০




শান্তির ঠিকানা—পরিবার

ভালো থাকার জন্য অনেক কিছুই প্রয়োজন—অর্থ, সফলতা, সম্মান, স্বাচ্ছন্দ্য। কিন্তু এসবের মাঝেও যদি ঘরে শান্তি না থাকে, তবে মনের ভেতর কোথাও যেন একটা শূন্যতা থেকেই যায়।

বাইরের পৃথিবী যতই... ...বাকিটুকু পড়ুন

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×