somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাষার লজ্জা

২৪ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেইদিন বিকেলে আমি কোচিং শেষ করে হাটছি।খুব সম্ভব রাস্তায় তখন প্রচন্ড জ্যাম থাকায় বাস থেকে নেমে পা কে শেষ সম্বল করে চলছি।স্মৃতি ঘোলাটে না হলে এলাকাটা ছিলো কলাবাগান।হঠাত সামনে খেয়াল করি তিনজন জিন্স পরনে,তারমধ্যে একজন মেয়ে দুইজন ছেলে।আমি বেশ অবাক হয়ে লক্ষ্য করলাম তাদের মধ্যে পোশাকের খুব একটা পার্থক্য নেই।কোনটা ছেলে কোনটা মেয়ে তা বুঝতে দৃষ্টি যথেষ্ট গভীর হতে হবে। :3 এরমধ্যে এক ছেলের চুল আবার মেয়েটির মত কাধ ছুই ছুই ঝুটি করা।আমার দৃষ্টি যথেষ্ট গভীর ছিলো দেখেই আমি ছেলে মেয়ের পার্থক্য বুঝেছিলাম। :3 আমি জানিনা কেন হাটতে হাটতে তাদের আরো কাছে চলে গেলাম,তাই তাদের কথোপকথন আমার কর্ণপাত হতে লাগলো।তাদের কথোপকথন অনেকটা এমন,

বালিকা-"ডুড এমার হাফ ইয়ার্লিতে থ্রি সাব এ ফেল।নাও আমি ড্যাডকে রেজাল্ট সো করবো ক্যামনে।"
ছেলে(লম্বা চুল)-"হেই ডুড এইটা কোন ম্যাটার?মার্কশীট প্রিন্ট দিয়া দিবো।এন্ড ইটস আ সেইফ ওয়ে।এটা ড্যাফেনেটলি কাজ করবে।"
ছেলে(আরেকজন)-"গাইজ তোমরা টুমরো আমার বাসায় স্টে ওভার করতেসো তো?"

তাদের কথোপকথন শুনে আমি মাথায় বেশ একটা ধাক্কা খেলাম।মনে করার চেষ্টা করলাম আমি তো কোন "তরুলতা" সেবন করিনি। :3 তবে তাদের যে ভাষা শুনছি তা কি বাংলা না ইংলিশ কেন বোধগম্য হচ্ছে না!!ভাষার একি অবস্থা আমাদের!আমি স্পষ্টই বুঝলাম এরা ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়ে।ইংলিশ মিডিয়াম নিয়ে আমার আক্ষেপ নেই।অভিভাবক তাদের ইংলিশ স্কুলে দিসে হয়তো ভালো ইংরেজি শিখতে।তবে তারা যে বাংলা ভুলতে কিংবা এরকম বাংলিশ শিখতে ইংলিশ স্কুলে পড়ে না তা আমি নিশ্চিত।দোষ দিবো কাকে!অভিভাবক? নাকি এদেরকে?কাউকে দোষারোপ করার মত বড় কেউ আমি না তাই তো তাদের এক একটা "ডুড" ডাক শুনি আর আমার বুকের বাম পাশে চেপে ধরে হেটে যাই।হেটে যখন পার হই তাদের ঘুরেও আর তাকাইনা তাদের পানে।কেন তাকাইনা তা জানিনা।হয়তো লজ্জায়।নিজ ভাষা এভাবে বাংলিশে রূপান্তরিত হয়ে গেসে কিন্তু তা রক্ষা করতে না পারার লজ্জায়।তবে আমি এইও জানি এই তিনজনই আসছে ২৬শে মার্চে বাংলা পোশাক পড়বে খাটি বাঙালী হওয়ার জন্য।এবং দিনটি পার করবে কোন মিউজিক ক্যাফেতে বসে যেখানে বাজবে ইংলিশ গান আর তাদের কথোপকথন চলবে এই বাংলিশ ভাষায়।সে পর্যন্ত আমরা শুধুই দর্শক থাকি আর এভাবেই নিজ ভাষা রক্ষা করতে না পারার লজ্জা মাথা নামিয়ে হেটে যাই। :)
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×