somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আঞ্জুমানে মফিদুল ইসলাম এবং সেবা সহায়তা

১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার আব্বা হঠাৎ করে মাথা ঘুরে বিছানায় পরে গেলেন। গত ১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরের ঘটনা এটি। আব্বার মনে আতঙ্ক। চীৎকার করে উঠলেন ভূমিকম্প হচ্ছে কী না। আম্মা দৌড়ে এলেন। আশ্বস্ত করলেন যে ভূমিকম্প হচ্ছে না। মস্তিষ্কের প্রচণ্ড ঘূর্ণিতে আব্বার কাছে সেইরকমই নাকি মনে হয়েছিল। ভাগ্যিস আব্বা ফ্লোরের উপর পড়ে যাননি। মাথায় পানি ঢালা হলো। ডাক্তার এসে প্রেশার মেপে দেখলেন হাই ব্লাড প্রেসার। প্রাথমিক অবস্থায় স্বাস্থ্যগত দুর্বলতা মনে করে আব্বার রোজা ভাঙ্গানো হলো। শাওয়াল মাস শেষ হতে চলল। ছয়টি রোজা রাখতে হবে। মায়ের কাছে শুনেছি আব্বা খুব ছোট থেকেই রোজা রাখতেন। রমজান মাসের রোজা তো বটেই শাওয়াল মাসের ছয়টি রোজাও নিয়মিত রাখতেন। দুর্বল এবং অসুস্থ শরীর নিয়ে সেহরী খেয়েছেন একা একা। কাউকে ডাকেন নি। শুধু দুধ আর কলা দিয়েই সেহরী খেয়েছেন। এটি এসিডিটি তৈরি করে। ফলে দুপুর নাগাদ মাথা ঘুরে পরে গেলেন।

প্রাথমিক চিকিৎসা সেবা শেষে দুর্বলতা কিছুটা কাটার পর শুয়ে শুয়ে সবার সাথে কথা বলছেন। খাওয়া-দাওয়াও শুয়ে শুয়েই করছেন। কিন্তু উঠে বসতে গেলেই মাথা ঘুরছে। রাতে খাওয়া দাওয়া শেষে সবাই মিলে আব্বার শারিরীক অবস্থার খোঁজ খবর নিলাম। অন্য কোন সমস্যা নেই। শুধু উঠে বসতে কিংবা দাঁড়াতে গেলেই মাথা ঘুরছে। যখন মাথা ঘুরে আব্বার কাছে মনে হয় খাটসহ সবকিছু দুলছে। ছিটকে পরে যান ভেবে খাটের কিনার চেপে ধরে চীৎকার করে উঠেন। সারা রাত আব্বা ঘুমিয়ে কাটালেন। সকালবেলা আগের মতোই অবস্থা। আব্বা ডায়াবেটিসের রোগী। তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। তবুও বারডেমে স্থানান্তর করার চিন্তা করলাম।

আব্বা যেহেতু উঠে বসতে পারেন না তাই স্ট্রেচারে শুইয়ে নেওয়া ছাড়া উপায় নেই। এম্বুলেন্স দরকার। ঢাকার এই বাণিজ্যিক শহরে কোন হাসপাতাল আছে যে সেবামূলক মনোভাব নিয়ে এম্বুলেন্স বাড়িতে পাঠাবে। অতীত তিক্ত অভিজ্ঞতা আমাকে হতাশ করে তোলে। মাথায় কোন চিন্তা কাজ করছে না। বাসার টেলিফোনের পাশে একটি কাগজে কয়েকটি জরুরী নাম্বার লেখা। ফায়ার ব্রিগেডের নাম্বার আছে। ওরা কি এম্বুলেন্স পাঠাবে? তারপরও ফোন করি। রিং হয় কেউ ধরে না। বারবার চেষ্টা করে যেতে থাকি। হয় এনগেজড নয়তো কেউ ধরে না। বিরক্ত হয়ে আঞ্জুমানে মফিদুল ইসলামে ফোন করি।

অবাক কাণ্ড! একটি রিং হতে না হতেই অপর প্রান্তে আঞ্জুমান থেকে ডিডি পরিচয়ধারী এক ভদ্রলোক টেলিফোন রিসিভ করলেন। আমি সামান্য সৌজন্য বিনিময় করে বললাম যে এক পেশেন্ট বিছানা থেকে মাথা তুলতে পারছে না। তাঁকে জরুরী ভিত্তিতে হাসপাতালে স্থানান্তর করা দরকার। ভদ্রলোক আমার নাম, বাড়ির ঠিকানা, মোবাইল নাম্বার জেনে নিয়ে বললেন এম্বুলেন্স আসছে। কাকরাইল থেকে জ্যাম ঠেলে কাজলা আসতে যতটুকু সময় লাগে। ড্রাইভারের কাছে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে। ফোন রাখার আগে আমি সার্ভিস চার্জ কত জানতে চাই। আমাকে জানানো হয় যে, ঢাকা শহরে ফ্রি সার্ভিস। তবে ড্রাইভারকে খুশী হয়ে কিছু দিলে আপত্তি নেই।

ঠিক আধাঘন্টার মধ্যেই ঠিকানা মোতাবেক এম্বুলেন্স হাজির। ড্রাইভার, তার সহযোগী এবং আমরা সবাই মিলে আব্বাকে স্ট্রেচারে করে এম্বুলেন্সে উঠালাম। তারপর সোজা বারডেম। জরুরী বিভাগের ডাক্তার জরুরী কিছু ট্রিটমেন্ট দিলেন। ইসিজি, ব্লাড, ইউরিন টেস্ট দিলেন। ঔষধ খাইয়ে ঘন্টাখানেক দেখতে বললেন। অবস্থার উন্নতি না হওয়ায় ওয়ারী বারডেমেরই একটি শাখা আছে জানিয়ে ওখানে ভর্তি হতে পরামর্শ দিলেন। এম্বুলেন্স তো বিদায় করে দিয়েছি। এখন ওয়ারী নিতে হলে আবার এম্বুলেন্স লাগবে। কি করা যায়। ছোট ভাইকে পাঠালাম বারডেমের কোন এম্বুলেন্স আছে কী না খোঁজ নিতে। ও এসে জানালো কমপক্ষে ৮০০ থেকে ১০০০ টাকা লাগবে।


আমি খোঁজ নিয়ে জানলাম এগুলো ব্যক্তিমালিকানাধীন এম্বুলেন্স। হাসপাতালেরই কর্মকর্তা-কর্মচারীরা এই ব্যবস্থাপনার সাথে জড়িত। সামান্য একটু পথ। এতগুলো টাকা খরচ করতে মন চাইল না। আঞ্জুমান থেকে একবার সাহায্য নিয়েছি। আবার চাইলে এম্বুলেন্স পাবো কিনা কে জানে! সাহস করে মোবাইল থেকে আবারও ফোন দিলাম। একইভাবে এক-দুইটি রিং বাজতেই ওপাশ থেকে পুরুষ কন্ঠ। আমি এম্বুলেন্স সাহায্য চাইলাম। আবারও নাম, ঠিকানা, মোবাইল নাম্বার জানতে চাইল। বিশ মিনিটের মধ্যে এম্বুলেন্স হাজির। অন্য এম্বুলেন্স, অন্য ড্রাইভার। শুধু সহকারী একজনই। ওয়ারী শাখায় স্থানান্তর করার পর খুশী হয়েই ড্রাইভার এবং সহকারীকে ভাল বকশিশ দিলাম।

ওয়ারী যে হাসপাতালে রেফার করেছিল বারডেম কর্তৃপক্ষ সেখানে নানান রকম পরীক্ষা-নিরীক্ষা এবং ঔষধ চলার পরও অবস্থার কোন উন্নতি না হওয়ায় চিন্তায় পরে গেলাম। ডাক্তার এবার মাথার এমআরআই করার জন্য ব্যবস্থাপত্র দিলেন। এমআরআই করতে হলে মেডিনোভা কিংবা পপুলার ডায়াগনস্টিক সেন্টারে করতে হবে। গত দুই দিন ধরে চেষ্টা করে যাচ্ছি বারডেমে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু নানাজনকে ধরেও কেবিন তো দূরে থাক ওয়ার্ডেও সিট পাচ্ছি না। আমার ভাগ্নে কিছুদিন হলো সানোফি এভেন্টিসে যোগ দিয়েছে। ওর কোন বসকে ধরে যেন একটি সিট ম্যানেজ করতে পেরেছে আজ। আমাদের প্ল্যান একবারে ধানমণ্ডি মেডিনোভাতে এমআরআই করিয়ে সরাসরি বারডেমে নিয়ে যাবো। আবারও এম্বুলেন্স দরকার। আঞ্জুমানের নাম্বারে ফোন দিলাম। কাকরাইল শাখা থেকে গেন্ডারিয়া শাখার নাম্বার দিয়ে বলল এখান থেকে কাছে হবে। গেন্ডারিয়া শাখায় ফোন দিয়ে জানলাম আধাঘন্টা অপেক্ষা করতে হবে। ছোটভাই বুদ্ধি করে ইংলিশ রোডে অবস্থিত মেডিনোভা শাখায় গিয়ে এমআরআই করার বিল দিয়ে একটি এম্বুলেন্সও ম্যানেজ করে ফেললো।

সন্ধ্যা ৭ টার মধ্যেই আমরা সমস্ত ঝামেলা মিটিয়ে আব্বাকে নিয়ে বারডেমে ভর্তি করিয়ে সুস্থির নি:শ্বাস ফেললাম। একজন তরুণী ডাক্তার এসে আব্বাকে দেখলেন। প্রয়োজনীয় বিষয়গুলো খুঁটে খুঁটে জানলেন। ব্যবস্থাপত্র দিলেন। রোগের বিস্তারিত জেনে বিশেষজ্ঞ চিকিৎসকের নামটি ফাইলে লিখে রাখলেন। ভর্তি করার সব আনুষ্ঠানিকতা শেষ করে রাত ১১ টায় বাসায় ফিরলাম। এ ক'দিন ব্লগে আসার সুযোগ পাইনি। সবার কাছে আমার আব্বার জন্য দোয়া চাইছি। আমাদের ব্লগার বন্ধু নেহাল হাসনাইন সার্জার কথা না বললে আমার এই লিখা অসমাপ্ত থেকে যাবে। অসম্ভব আন্তরিকতার সাথে সার্জা আমাকে পরামর্শ দিয়েছেন কিভাবে বারডেমে ভর্তি করাতে পারি। সার্জার পরামর্শ মোতাবেক আমার ভাগ্নেকে সময়ে সময়ে পাঠিয়ে বারডেমে সিট কনফার্ম করেছি। আগামীকাল আশা করছি সার্জার সাথে কথা হবে। ধন্যবাদ সার্জা।

গত ১৪ তারিখ থেকে আজ ১৮ তারিখ পর্যন্ত এ ক'দিনে সবকিছু ছাপিয়ে আমার মনে ভেসে উঠছে আঞ্জুমানে মফিদুল ইসলামের এম্বুলেন্স সেবার কথা। এতদিন এই সেবা সংস্থাটিকে শুধু বেওয়ারিশ লাশ দাফনের সংগঠন বলেই জানতাম। রোজার সময় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মাইকিং করে সংস্থাটিকে সাহায্য করার আবেদন সংবলিত প্রচার শুনেছি। যাকাত, ফেতরা ইত্যাদি সহ সবধরনের সাহায্য নিয়ে থাকে এই সেবা সংগঠনটি। আমরা ঢাকা শহরের সবাই যদি এই সংগঠনটিকে আমাদের যাকাত, ফেতরা সাহায্য করি কয়েকশ এম্বুলেন্স কেনা যাবে। এতে করে জরুরী ভিত্তিতে রোগীর ফ্রি পরিবহন সেবা প্রদান আরও বাড়ানো সম্ভব হবে। এরকম সেবা সংগঠনকে আমাদের পৃষ্ঠপোষকতা করা দরকার। আঞ্জুমানে মফিদুল ইসলামের এই সেবার মানসিকতা আমাদের সবার মাঝে ছড়িয়ে পড়ুক।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×