somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্ন দেখে মন

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ মাত্রই স্বপ্ন দেখে। যার যার অবস্থান থেকে সে স্বপ্ন ভিন্ন ভিন্ন হয়। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা নিয়ে আমরা উপহাস করি। কিন্তু ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখতে তো কোনো দোষ নেই। ছেঁড়া কাঁথায় শুয়ে যে স্বপ্ন দেখে সে লাখ টাকা মূল্যের বেশি স্বপ্ন দেখতে পারবে না, এটাই স্বাভাবিক। যিনি বিএম ডাব্লিউ গাড়িতে ঘুরেন তিনি প্রাইভেট প্লেনের স্বপ্ন দেখতেই পারেন। একজন পঙ্গু ভিক্ষুক স্বপ্ন দেখে প্রতিটি দিন ভিক্ষার পরিমাণটা আরেকটু কিভাবে বাড়ানো যায়। একজন চাকুরিজীবী স্বপ্ন দেখেন পরিবার পরিজন নিয়ে আরেকটু সম্মানের সাথে কিভাবে থাকা যায়। একজন ব্যবসায়ী স্বপ্ন দেখেন ব্যবসায়টাকে কিভাবে বড় করে আরেকটু আয় বাড়ানো যায়। একজন শ্রমিক স্বপ্ন দেখেন শ্রমের মূল্য তার কতটুকু বাড়লো। এভাবে জনে জনে স্বপ্নের ভেদাভেদ হয়।

আমরা প্রতি পাঁচ বছর পর পর নতুন নেতৃত্বের স্বপ্ন দেখি। বড় নেতা, ছোট নেতা, খুচরা নেতা, পাতি নেতারা কী স্বপ্ন দেখেন- আসুন দেখি...

সরকারি দলের চাঁদাবাজের স্বপ্নঃ হায় হায়! পাঁচ বছর দেখতে না দেখতেই চইলা গেল। এখন নতুন সরকার আসলে নতুন কইরা সিস্টেম করতে হৈব।
বিরোধী দলের চাঁদাবাজের স্বপ্নঃ আইতাছে...আইতাছে...আমাগো দিন আইতাছে। আর ক'টা দিন সবুর কর রসুন বুনেছি...

সরকারি দলের মন্ত্রীর স্বপ্নঃ আহা! সিকিউরিটি গার্ড, সরকারি বাড়ি, গাড়ি, পিস্তল-বন্দুক, ধমক-ধামক, সুপারিশ-পার্সেন্টেজ নিয়া তো ভালোই কাটাইলাম। পাঁচ বছর কেমন চোখের পলকে শেষ হয়ে গেল। আরও পাঁচ বছরের জন্য থাকার ফন্দি ফিকিরটা কইরা লই।
বিরোধী দলের মন্ত্রীর স্বপ্নঃ আহা! ক্ষমতার স্বাদ পাঁচ বছর কেমনে ভুইলা ছিলাম! এখনই সময় ক্ষমতায় যাওয়ার। পুরো দেশটাকে এইবার পৈত্রিক সম্পত্তি বানিয়ে নেবো।

সরকারি দলের এমপির স্বপ্নঃ টেকা পয়সা তো ভালোই কামাইলাম এই পাঁচ বছরে। নেত্রীর নেক নজরে থাকার লাইগ্যা তো অনেক কিছুই করলাম। নমিনেশন টা পাবো তো! নির্বাচনে জিততে পারবো তো!
বিরোধী দলের এমপির স্বপ্নঃ জনগণ এইবার বিরোধী দলের কলাগাছ দাঁড়াইলেও ভোট দিব। নেত্রীর নেক নজরে থাকার লাইগ্যা ভাঙা হাত-পা নিয়া রাস্তাঘাটে দৌড়াদৌড়ি কইরা হরতাল-ভাংচুর করছি। নমিনেশনটা নেত্রীর কাছ থেকে নিতেই হৈব।

হাইব্রীড নেতার স্বপ্নঃ বিএনপি কইরাও আওয়ামী লীগের পতাকার নিচে আছিলাম এতদিন। গলাবাজি, তেলবাজি কইরা বুঝাইতে চাইছি আমি সবচেয়ে বড় আওয়ামী লীগার। এখন তো মুজিব কোট চেঞ্জ কইরা সাফারি পড়নের সময় হৈয়া গেছে।

পাড়ার ভবঘুরে পোলার স্বপ্নঃ গতবার 'এ' দলের এমপি'র পিছনে দৌড়াইছি। এইবার 'বি' দলের এমপির পিছনে দাঁড়াইব। টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজিটা হাতছাড়া হৈতে দেওন যাইব না।

গলির মুখের বখাটে পুলার স্বপ্নঃ এতদিন তো বাংলাদেশ আওয়ামী লীগের গলি কমিটির মেম্বার হৈয়া পুষ্টার ব্যানার ছাপাইয়া এলাকায় পরিচিত মুখ হৈয়া গেছি। ইভ টিজিং, ফিটিং ফাটিং যাই করি না কেন, বড় ভাই ছাড়াইয়া আনছে। নতুন সরকার আইলে আরেকটা বড় ভাই কই পামু!
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×