somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আজনাদ মুন
https://www.facebook.com/aznadmoon আমার সম্পর্কে বলার মত আলাদা কিছু নাই। বাকি ১০ জনের মতই সব কিছু আছে। কেবল আমি একটু ভাবতে পছন্দ করি।না, না ভাব নিতে নয়, ভাবতে।আমার সম্পর্কে বলার মত আলাদা কিছু নাই। বাকি ১০ জনের মতই

এখনকার শাহবাগ , তখনকার শাহবাগ

১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেব্রুয়ারির ৫ তারিখ। জামাতের হরতাল। কাদের মোল্ল্যার রায় শুনে গোটা দেশ অস্থিতিশীল। দুপুর নাগাদ জামাত-শিবিরের বিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। শাহবাগ মোড় প্রতিদিনের তুলনায় যথেষ্ট ফাঁকা। চারিদিকে থমথমে একটা পরিবেশ। সন্ধ্যায় শ’খানেক লোকের আনাগোনা দেখা গেল শাহাবাগে।
৬ ফেব্রুয়ারি, ধীরে ধীরে বাড়তে থাকে লোক, কণ্ঠে শুধু একটা কথা- ফাঁসি চাই। দিন যত যায়, এই ধ্বনি প্রকম্পিত করতে থাকে শাহবাগের আশপাশ সহ দেশের বিভিন্ন স্থান। লাখ লাখ মানুষের দিন রাত অবস্থান থেকে শুরু হয় তথাকথিত গনজাগরণ। আসতে থাকে বিভিন্ন মহল থেকে খাবার সামগ্রী। দেখা যায়, নাট্যব্যক্তিত থেকে শুরু করে ক্রিকেট দলের প্লেয়ারদের। বামপন্থী নেতা থেকে সরকারদলীয় নেতা সবার আনাগোনায় সার্বক্ষণিক মুখরিত শাহবাগ। কবির সুমন, হায়দার হোসেন, জয়, পারভেজের সহ আরো শত শত গান, প্রতিবাদী স্লোগান যেন নতুন ভাবে একটা স্বপ্ন দেখতে শুরু করল সবাই।
দিন বাড়তে থাকে, বুঝতে শুরু করে জনগণ। রাজনীতি না বোঝা অসংখ্য মানুষ যারা সমর্থন দিয়েছিল এই শাহবাগকে তারা আস্থা ফিরিয়ে নিতে শুরু করল একে একে। বঙ্গবীর কাদের সিদ্দীকিকে নব্য রাজাকার বলায় ক্ষুব্ধ হয় কাদেরিয়া বাহিনীর সদস্যবৃন্দ ও অনেক মুক্তিযোদ্ধা। ইসলামী ব্যাংকের এটিএম বুথ ভাংচুরে গভীর উদ্বেগ প্রকাশ করে ব্যাংক সেক্টর। আজও শাহবাগে লোক জমায়েত হয়, হয় বিভিন্ন কর্মসূচী পালন। অথচ সাধারণ মানুষের উপস্থিতি নেই আগের মত।
রাজনীতিবীদদের কাছে জিজ্ঞাসা একটাই, আমাদের আবেগ, অনুভূতি নিয়ে নোংরা খেলার কি দরকার আপনাদের?
জাতির কাছেও আছে কিছু প্রশ্ন থেকে যায়,
আর কত কাল আমরা রাজনীতির পুতুল হয়ে থাকব?
আমরা কি পারব না সেই কাঙ্ক্ষিত স্বাধীনতাকে কখনও অর্জন করতে?
কতকাল দাসি হয়ে থাকবো অন্য দেশের? কবে পাবো সেই অর্থনৈতিক সচ্ছলতা?
কবে গড়ে উঠবে মুক্তিযুদ্ধের চেতনার “সোনার বাংলাদেশ?”
।।আজনাদ মুন।।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×