দৈনিক লোকায়নে সংবাদ প্রকাশিত হওয়ায়
এক হৃদয়বান ব্যক্তি কর্তৃক সালমা ৫শত টাকা পেল
সাংবাদিক শামীম হোসেন বোচাগঞ্জ
বোচাগঞ্জের এক অতিদরিদ্র মাতা-সন্তানের করুণ কাহিনী ঠাকুরগাঁও এর দৈনিক লোকায়ন ও ইন্টার নেটে এইচ টিভি সহ দেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ায় এক হৃদয়বান ব্যক্তির সারা দিয়েছে। ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিসের স্যানেটারী ইন্সপেক্টর মোঃ মাহবুবুর রশিদ গত ১৪ অক্টোবর সোমবার ঠাকুরগাঁও থেকে প্রকাশিত দৈনিক লোকায়ন পত্রিকার অফিসে গিয়ে সংশ্লিষ্ট এলাকার সাংবাদিক ও হত দরিদ্র সালমা খাতুনের সন্ধান করে এবং নগদ অর্থ প্রদান করে। পত্রিকা কর্তৃপক্ষ বোচাগঞ্জ উপজেলা প্রতিনিধি শামীম হোসেনকে বিষয়টি অবগত করেন। ঠাকুরগাঁও লোকায়ন পত্রিকার বার্তা সম্পাদক ও এটিএন জেলা ফিরোজ্জমান সাংবাদিক শামীম হোসেনকে হতদরিদ্র সালমা খাতুনকে প্রদানের জন্য নগদ ৫শত টাকা হস্তান্তর করেন। পরে ১৭ অক্টোবর বিকালে সাংবাদিক শামীম হোসেন (দৈনিক লোকায়ন, করতোয়, মানবজমিন, যুগের আলো, জনমত, ও মাই টিভি পঞ্চগড় জেলা প্রতিনিধি) এর বোচাগঞ্জ উপজেলা রোডস্থ কার্যালয়ে উক্ত অর্থ দরিদ্র সালমা খাতুনকে প্রদান করেন। এসময় দৈনিক ইত্তেফাক বোচাগঞ্জ প্রতিনিধি মোঃ সফিকুল আলম, সাংবাদিক সাজ্জাদ হোসেন, রেজওয়ানুল হক রেজু, ও ঠিকাদার অরবিন্দু কুমার ধর দুলু প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, নগত অর্থ পেয়ে সালামা খাতুন তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ”এই টেকা দিয়া আমি অহন ওষুধ কিনুম চাউল কিনুম, ডাউল কিনুম আর কোরবানীতে পাওয়া মাংস দিয়া কয়টা দিন ভাল কইরা আমরা পাগলা বেটা সালামরে লইয়া খামু”। ডাচ্-বাংলাব্যাংকের ০১৭২০৬৮৯৩৫০২ এ মোবাইল অ্যাকাউন্টে যে কোন রূদয়বান ব্যক্তি এ হত দরিদ্র মাতা-সন্তানকে আর্থিক সহযোগীত করতে পারেন।
দৈনিক লোকায়নে সংবাদ প্রকাশতি হওয়ায় এক হৃদয়বান ব্যক্তির্ কতৃক সালমা ৫শত টাকা পেল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বুনো মহিষের পাল!

ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।
অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন
দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন
I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন
মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন
এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।