বোচাগঞ্জে উপজেলা নির্বাচনে ভোটারদের আদালতে অসহায় আত্মসমর্পন প্রার্থীদের
সাংবাদিক শামীম হোসন ভোটের সুযোগ হাতে পেয়ে প্রার্থীদের যোগ্যতা নিয়ে হোটেল রেস্তোরা সহ সর্বত্রই ভোটারদে মাঝে চলছে চুলচেরা হিসেব নিকেশ ।ভোটারা নির্বিগ্নে করছে প্রর্থীদের আলোচনা সামালোচনা । প্রার্থীরাও মাথা পেতে ভোটারদের কাছে মেনে নিচ্ছেন তাদের ভুলগুলো। নির্বাচিত হবার পর জনসেবা ছাড়া অনিয়ম না করার প্রতিশ্র“তি দিচ্ছেন প্রার্থীরা। ঠিক যেনো ভোটারদের আদালতে অসহায় আত্মসমর্পন প্রার্থীদের । এমনি অবস্তা চলছে সারা দেশের ন্যায় দিনাজপুরে বোচাগঞ্জ উপজেলায়। উপজেলা নির্বাচন ২০১৪ চতুর্থ ধাপে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার তফসিল অনুযায়ী গত ৭ মার্চ শুক্রবার প্রতিক বরাদ্দ হওয়ায় প্রার্থীরা তাদের নিজ নিজ দলীয় সমর্থন ও প্রতিক নিয়ে ব্যাপক প্রচারনা শুরু করেছেন। যার ফলে এলাকা সরগরম হয়ে উঠেছে।অপরদিকে নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৬ জন ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।তারা হলেন, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদে মোঃ ফরহাদ হোসেন চৌধুরী ইগলু (দোয়াতকলম),ভাইস চেয়ারম্যান পদে মোঃ মিজানুর রহমান (টিয়া) সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে পুতুল রানী (হাস) ১৯ দলীয় জোট সমর্থিত চেয়ারম্যান পদে বিএনপির মোঃ ফয়জুল আলম বাবলু চৌধুরী (মোটর সাইকেল), ভাইস-চেয়ারম্যান পদে জামায়াতের মাওলানা মোঃ আমিনুল হক (মাইক), মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুন নাহার মু্িক্ত (কলস), চেয়ারম্যান পদে জাতীয় পার্টি সমর্থিত এ্যাডভোকেট জুলফিকার হোসেন (আনারস), ভাইস-চেয়ারম্যান মোঃ হোসেন মোল্লা (তালা), চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বাবু বীর ভদ্র রায় (ঘোড়া), ভাইস-চেয়ারম্যান পদে বিল্পব কুমার ধর বিপু (টিউবওয়েল) ১৯ দলীয় জোটের বিদ্রোহী প্রার্থী পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এম ওয়ালী ফ্লাড (উড়োজাহাজ), সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী ফাতেমা বেগম (ফুটবল) প্রতিক নিয়ে ভোট যুদ্ধে অবতীর্ন হয়েছেন। তবে বিদ্রোহী প্রার্থীরা রাজনৈতিক পরিচয় না দিয়ে নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাবী করছেন। এছাড়াও ভাইস-চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোঃ আজিজুল হক চৌধুরী (চশমা), মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসলেমা বেওয়া (সেলাই মেশিন) প্রতিক নিয়ে প্রচারনা শুরূ করেছেন। উলেলখ্য, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬ হাজার ৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫২ হাজার ৭শ ৮৮ জন । নারী ভোটার ৫৩ হাজার ৩০ জন। ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে বোচাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন ২৩ মার্চ অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে যে ভাবে সততা নিয়ম নিষ্ঠার কথা এ নির্বাচন মুহুর্তে প্রার্থীরা বলছেন তা যদি বাস্তবে নির্বাচিত হবার পরে বাস্তবায়ন করে সকলেই ,তাহলে দেশে সৎযোগ্য নেতার আর অভাব থাকার কথা নয়। সে সাথে সম্ভব দেশের দ্রুত উন্নয়ন,বাস্তবায়ন হবে দেশের মানুষের অধিকার।
লেখক একজন সাংবাদিক
মোঃ শামীম হোসেন
বোচাগঞ্জ
মোবাইল-০১৭২০৬৮৯৩৫০
বোচাগঞ্জে উপজলো র্নবািচনে ভোটারদরে আদালতে অসহায় আত্মর্সমপনর্ প্রাথীদরে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।