somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা কি আসলে মুসলমান? (শুধু মুসলমানদের জন্য)

১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যখন কোনো মানুষ অপর কোনো নিরাপরাধ মানুষকে হত্যা করল, সে যেন সমস্ত মানবজাতিকে হত্যা করল। - আল কোরআন।
নবী করিম (সাঃ) তিনবার আল্লাহর কসম কেটে বলেছেন, ঐ ব্যক্তি মুসলমান নয় যার হাত, চোখ ও জবান হতে তার প্রতিবেশী নিরাপদ নয়।
তিনি (সাঃ) আবারো কসম কেটে বলেছেন, ঐ ব্যক্তি আমার উম্মত নয় যে খারাপ বা অন্যায় কাজের প্রতিবাদ করেনা এবং প্রতিবেশীর বিপদে মুখ ঘুরিয়ে রাখে।

হে মুসলমানগন তোমদের হয়েছেটা কি? তোমরা কি ভুলে গেছে নবীজী (সাঃ) আমাদের কি শিক্ষা দিয়েছেন? তাঁর(সাঃ) বিদায় হজ্জের ভাষণ স্,রণ কর। শুধু দাড়ি আর টুপি থাকলেই মুসলমান হওয়া যাবে না। নবীজী (সাঃ) এর বক্তব্যে তা পরিস্কার উল্লেখ রয়েছে।
পবিত্র কোরআন ও সহিহ হাদিস কে আঁকড়ে ধর। ধর্ম নিয়ে বারাবারি করনা। বিদায় হজ্জ্বে বলা নবীজী(সাঃ)এর এই নির্দেশ কি তোমরা মানছো? বুকে হাত দিয়ে বলতো - তোমরা যারা দাঁড়ি রেখে নবীজী(সাঃ) এর সুন্নত পালন করছো, তারা কি নবীজী(সাঃ) প্রথমেই মুসলমান হতে হলে বিশ্বাষী ও সত্যবাদী হবার যে শর্ত দিয়েছেন তা হয়েছো? নবীজী (সাঃ) কিশোর বয়সে তার যখন দাঁড়িটাও গজায়নি, তখনই তিনি(সাঃ) আলআমীন উপাধীতে ভূষিত হয়েছেন। ঐ বয়সে তিনি হিলফুল ফুজল নামের সংগঠন করে অসহায় মানুষের পাশে সেবা হাত প্রশস্ত করেছেন। আমরা কেউ কি তা করছি। না করেছি কখনো।
একজন মুসলমান কখনো মিথ্যা বলবেনা, কাউকে ঠকাবেনা, নিজের ইচ্ছে অনিচ্ছে বলে তার কিছুই থাকবেনা, নিজেকে সে সর্ব শক্তিমান আল্লাহর ইচ্ছায় চালিত করবেন। নবীজীকে ভালবাসবেন নিজের বাবা মায়ের চেয়েও বড় করে। তারমানে কি নবীজী(সাঃ) এর নামে কেউ কিছু মন্তব্য করলেই তাকে মেরে ফেলতে হবে? নাকি তার দেয়া শিক্ষা তার আদেশ অক্ষরে অক্ষরে মান্য করতে হবে? কোেোটা বলুন। অবশ্যই নবীজী(সাঃ) যে নির্দেশ দিয়েছেন তা অক্ষরে অক্ষরে মান্য করতে হবে। পবিত্র কোরআন আমাদের পথনির্দেশক। পবিত্র কোরআনকে ভারোভাবে বুঝতে হবে। যারা আরবী পড়তে জানিনা বা আরবী জানলেও বিুঝিনা, তারা পবিত্র কোরআনের বাংলা তরজমা পড়ুন। নবীজী(সাঃ) এর জীবনী পড়ুন, তাঁর(সাঃ) এর জীবনী আমাদের পথ নির্দেশ দেবে। পবিত্র কোরআনকে বুঝতে সাহায্য করবে।
একজন ভালো ও জ্ঞানী মানুষই হতে পারেন একজন প্রকৃত মুসলমান। তিনি অবশ্যই সত্যবাদী, অন্যায়ের প্রতিবাদী ও সেবাদানকারী হবেন। এটাই ইসলামের প্রকৃতদ শিক্ষা। নবী করিম (সাঃ) এর বিদায় হজ্জের নির্দেশনা আমাদের সমস্ত সংকট থেকে মুক্ত রাখবে ইনশাআল্লাহ।
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×