somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চারদিনের সাহিত্য সম্মেলন ও অমর একুশের বইমেলা

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এবারই প্রথম চারদিনের সাহিত্য সম্মেলনের আয়োজন নিয়ে শুরু হলো বাংলা একাডেমির মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০১৫। ১লা ফেব্রুয়ারি, রবিবার বিকেল চারটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলা ও সাহিত্য সম্মেলনের উদ্বোধন করলেন। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী পর্বের বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস। সংক্ষিপ্ত আলোচনা বা শুভেচ্ছা জ্ঞাপনে অংশগ্রহণ করেন দেশ বিদেশের খ্যাতনামা সাহিত্যকর্মীগণ।সবশেষে প্রধানমন্ত্রীর হাত থেকে বাংলা একাডেমি ঘোষিত সাহিত্য পদক গ্রহণ করেন সৌভাগ্যবান ৭ জন সাহিত্যকর্মী।
বাংলা একাডেমির পথচলার ষাট বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক এই সাহিত্য সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, ফ্রান্স, জার্মানী, সুইডেন,বেলজিয়াম, ডেনমার্ক, মালয়েশিয়া ও ইকুয়েডরসহ মোট ১২ টি দেশের ৪৮জন খ্যাতনামা কবি, কথাসাহিত্যিক, নাট্যকার ও সাহিত্য সমালোচক অংশগ্রহণ করছেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ মজুমদার ছাড়াও তাদের মধ্যে রয়েছেন ফ্রাঁন্স ভট্টাচার্য, হান্স হার্ডার, ফাদার দ্যুতিয়েন, মারিয়া বারেরা হেলেনা প্রমূখ।
১ লা ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বইমেলা ও সাহিত্য সম্মেলনের উদ্বোধন করার পর এ দিন কোনো আনুষ্ঠানিক আরোচনা রাখা হয়নি। তবে ২ ফেব্ররুয়ারি সকার ১০টা থেকে সাহিত্য সম্মেলনের প্রথমপর্বে ধারণাপত্র পাঠ করবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। এ পর্বে আলোচক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ মজুমদার ও রাহাত খান। ২য় অধিবেশন শুরু হবে বিকাল তিনটায়। কথাসাহিত্য বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন সৈয়দ মনজুরুল ইসলাম। এ পর্বের আলোচক হাসান আজিজুল হক, সেলিনা হোসেন, কাজী আনিস আহমেদ, আনিসুল হক, পুরবী বসু, আনোয়ারা সৈয়দ হক, ইমদাদুল হক মিলন প্রমূখ।


৩ ফেব্রুয়ারি কবিতা বিষয়ক অধিবেশনে প্রবন্ধ পাঠ করবেন কবি মুহাম্মদ নুরুল হুদা এবং ৪ ফেব্রুয়ারি সমাপনী দিবসে নাটক বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করবেন নাট্যজন আইটিআই সভাপতি রামেন্দু মজুমদার।
বইমেলাকে ঘীরে এবারই প্রথম সাহিত্য বাজারের দেখানো পথে হাটলেন বাংলা একাডেমি কর্তৃপক্ষ। ২০১২ এ ঢাকার শাহাবাগস্থ পাবরিক লাইব্রেরীর আঙ্গীনায় ৫ দিনের সাহিত্য সম্মেলন ও বইমেলার আয়োজন করেছিল সাহিত্য বাজার। নাট্যজন নাসিরউদ্দিন ইউসুফ, সারা যাকের এবং বাংলা একাডেমির পরিচালক শাহিদা খাতুন ৫ দিনের ঐ সাহিত্য সম্মেলনের উদ্বোধনে অংশ নেন। ৫দিনের ৫টি বষিয়ে আরোচনা পর্বে অংশ নেন দেশের খ্যাতনামা কবি, সাহিত্যিক, আবৃত্তিকার ও নাট্যজনেরা। কারণ সাহিত্যপত্রিকার ভূমিকা, কবিতা, গল্প, আবৃত্তি ও নাটক নিয়ে পৃথক পৃথক প্রবন্ধ উপস্থাপন করা হয়েছিল সাহিত্য বাজরের ঐ ৫দিনের সাহিত্য সম্মেলনে।যা দেশেই শুধু নয় ভারতেও আলোচনার বিষয় হয়েছিল। কেননা অতি দরিদ্র একটি পত্রিকা নিজ খরচে যা করে দেখালো তা বাংলাদেমের জাতীয় কোনো সংগঠন বা সংস্থা কখনো করতে পারেনি।
সম্প্রতী সাহিত্য বাজার তিনদিনের সাহিত্য সম্মেলন করে এলো ময়মনসিংহ শহরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে। সেখানেও কবিতা, গল্প ও নাটক বিষয়ের প্রবন্ধ আলোচনায় স্থান পায় এবং আলোচক ছিলেন ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চিটাগাং এর সাহিত্যকর্মীরা। ২৪. ২৫ ও ২৬ এপ্রিল ২০১৪ এ অনুষ্ঠিত সাহিত্য বাজার সাহিত্য সম্মেলন ও বইমেলা থেকে ময়মনসিংহ ঘোষণা নামে কয়েকটি দাবিনামা পাঠ করা হয়, যেখানে ময়মনসিংহ ও বরিশালে শান্তি নিকেতনের আদলে কবি নজরুল ও জীবনানন্দ বিশ্ববিদ্যালয় স্থাপন ও সরকারিভাবে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও বইমেলা আয়োজনের দাবি করা হয়। যা পরবর্তিতে মাননীয় সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সংস্কৃতিক মন্ত্রণালযের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাসের হাতে তুলে দেওয়া হয়।
বাংলা একাডেমির মহাপরিচালক বাজার নামকরণ পছন্দ করেননি, যে কারনে তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে সাহিত্য বাজারকে বইমেলায় স্টল বরাদ্ধ দেন না। তবুও সাহিত্য বাজারের দেখানো পথে হেঁটে তিনি প্রমাণ করলেন, সাহিত্য বাজার নাম পছন্দ না হলেও সাহিত্য বাজারের কাজকে তিনিও ভালোবাসেন। তাই আমাদের অশেষ কৃতজ্ঞতা মহাপরিচালক শামসুজ্জামান খানের এই আযোজনের প্রতি। এভাবেই বাংলা একাডেমি সবসময় অমর একুশে বইমেলার সাথে যুক্ত করে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের আয়োজন ঘটাবে এবং আমাদের সাহিত্যকে সম্মৃদ্ধ করবে এটাই আমাদের প্রত্যাশা।

এবার মেলার কথা
মিডিয়া ক্যাটাগরিতে ২০টি, লিটেলম্যাগ চত্বরে ৭২টি ছাড়া মোট ৫৬৫টি ইউনিট দুই অংশে বরাদ্ধ দেওয়া হয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গনে মোট ১২৮টি এবং সহোরাওয়ার্দি উদ্যানে ৪৩৭টি ইউনিট বরাদ্দ দেয়া হয়েছে। মেলার সময় প্রতিদিন বেলা তিনটা থেকে ধার্য হলেও বন্ধের দিনে সকাল আটটা থেকে মেলা চলবে রাত ৮টা পর্যন্ত।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×