
অনেক দেরীতে হলেও বুঝেছিলাম
আমি তোমাকেই খুঁজেছিলাম ....।
সমুদ্র বিহারে, ঐ সৈকতে
বালুকণার প্রতিটি দানায় আর
ঢেউয়ের ফণার সাদাটে ঘামেে
আমি তোমাকেই খুঁজেছিলাম ...
ওলো , ও সাগরের মেয়ে
কখনো কি ভেবেছো তুমি
আমার মতন করে
দাঁড়িয়ে ঐ সৈকতী উদাসী হাওয়ায়?
ছেলেবেলার ছেলাখেলায় একটু ফিরে দেখ
এখনো আমি সেখানেই আছি দাঁড়িয়ে ।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


