somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশ নিয়ে দুটি কথা...

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ হিসেবে দেশ নিয়ে
কিছু লেখার মতো বয়স ও
অভিজ্ঞতা কোনটাই আমার
নেই ।
তারপরো দেশ নিয়ে ভাবি,
দেশের কথা লিখি ।
আমার নিজের মা'কে
আমার মনে নেই তাই
দেশটাই আমার মা,
দেশটাকে তাই বড্ড
বেশি ভালবাসি ।

"দেশ নিয়ে দুটি কথা"
শিরোনামে সাত সকালে
লিখতে বসলাম ।
মানসিকতা বিধ্বংস্ত
তারপরো লিখছি,
যে সময় যে লেখা মাথায়
আসে তা লিখতে না পারলে
অস্বস্তি লাগে ।

"দেশ নিয়ে দুটি কথা"তে
আমি আওয়ামীলীগের
গত ৭ টি বছরের (২০০৮-২০১৫) শাসন নিয়ে
আলোচনা করবো ।
আলোচনা শুরুর পূর্বে
একটা কথা বলে রাখা
উচিত যে-
আমি দেশের প্রচলিত ও
জননন্দিত রাজনৈতিক
দলগুলির সদস্য
বা সমার্থক নই ।
তবে আমি একটি
রাজনৈতিক মতাদর্শে
বিশ্বাসী ।
আর তা হচ্ছে-সমাজতন্ত্র/
কমিউনিজ্যম/বামপন্থী ।
তাই অনেকটা নিরপেক্ষ
ও দেশের প্রতি ভালবাসা
রেখে এই স্ট্যাটাস লিখতে
বসেছি কারন বামপন্থীরা
এদেশীয় রাজনীতিতে
অসহায় বটে তবে পাও চাটা
বামপন্থীদের কথা ভিন্ন ।।

জাতির অন্যতম শ্রেষ্ঠ
সন্তান (আরো অনেক শ্রেষ্ঠ
সন্তান রয়েছেন-৭ জন বীরশ্রেষ্ঠ,ভাষাশহীদেরা,
আরো অনেক আছে ।) ও
বাঙ্গালী জাতির জনক
শেখ মুজিবুর রহমানের
কন্যা শেখ হাসিনার নেতৃত্ব
উপমহাদেশের অন্যতম
ঐতিহ্যবাহী রাজনৈতিক
সংগঠন আওয়ামীলীগ
২০০৮ সালে বিপুল
সমার্থন নিয়ে দেশের
ক্ষমতায় আসে ।

শেখ হাসিনার ভোটের
অধিকার ফিরিয়ে দেওয়া
ও ১০ টাকায় চাল স্লোগান
দেশের আপামর জনতা
সাদরে গ্রহণ করেছিল কারন
আওয়ামীলীগের প্রতি বিশ্বাস
এদেশের জনগনের ১৯৫৪
সালের নির্বাচনের মাধ্যমেই
প্রকাশ পেয়েছে এবং একটি
বিশ্বাসের জন্ম এ যাবত্‍কাল
চলে আসছে যে-
"অসহায়,নিপীড়িত মানুষের
অধিকার আদায়ের হাতিয়ার
হচ্ছে আওয়ামীলীগ ।"

সেই বিশ্বাস থেকে
আওয়ামীলীগকে বিপুল
সমার্থন দিয়েছে গোটা
জাতি ।

তবে আওয়ামীলীগ সরকার
ক্ষমতা পাওয়ার ১ বছরের
মাথায় ২০০৯ সালে জাতি
নির্বাক,বাকরুদ্ধ,স্তব্ধ হয়ে
যায় ।
জাতির শ্রেষ্ঠ ৫৭ জন
সেনা অফিসারকে অত্যন্ত
নির্মমভাবে হত্যা করা
হয়েছে ।
বাঙ্গালী জাতির জন্মের
পর জাতির মেধাশূণ্য
হওয়ার এটাই সবচেয়ে বড়
নজির ।
তবে এ হত্যাকান্ডের
বিচার করে আওয়ামীলীগ
সরকার প্রমাণ করেছে তারা
এর সাথে যুক্ত নন তবে
নিঃসন্দেহে একটি বড়
চক্র এর সাথে জড়িত যেটা
জাতি আজো জানতে পারেনি ।

ক্ষমতার একদম শেষ
পর্যায়ে অর্থাত্‍ ২০১৩
সালে রানা প্লাজা ধ্বস
ও আরো কিছু বিচ্ছিন্ন
ঘটনা ছাড়া বেশ
সফলতার সাথে আওয়ামীলীগ
সরকার দেশ পরিচালনা
করেছে ।
তবে মেয়াদ শেষে তারা
যে জনগনের ভোটের
অধিকার কেড়ে নিয়েছে
সেটা জাতিসহ গোটা বিশ্ব
দেখেছে ।
নিঃসন্দেহে আওয়ামীলীগের
মতো একটি ঐতিহ্যবাহী
রাজনৈতিক দলের জন্য এটা
একটা কলংক বটে ।
কারন আওয়ামীলীগ
জনগনের স্বাধীনতায়
বিশ্বাস করে এবং সেটাই
১৯৪৮ সাল পরবর্তী
সময়ে ঘটেছে ।

যা হোক,
৫ জানুয়ারির নির্বাচন
সম্পর্কে সবাই-ই কমবেশি
অবগত আছেন ।
ভোট ছাড়াই নির্বাচিত হন
১৪৯ জন সংসদ সদস্য !
বাংলাদেশের রাজনৈতিক
এমনকি পৃথিবীর ইতিহাসে
এরকম ঘটনা এটাই প্রথম,
হয়তো এটাই শেষ ।

নির্বাচন হয়ে গেলে অত্যন্ত
ক্ষিপ্রতার সাথে শেখ হাসিনা
মন্ত্রীপরিষদ গঠন করেন
এবং দেশ পরিচালনা
করছেন ।

এবার একটু ঘাঁটাঘাঁটি
বাদ দিয়ে বর্তমান
পরিস্থিতিতে ফিরে আসি ।
বাংলাদেশ এখন তার
অস্তিস্ত সংকটে আছে ।
আওয়ামী সরকার ৫
জানুয়ারী পরবর্তী সময়ে
আমেরিকা ও ইউরোপীয়
অন্যান্য রাষ্ট্রের সাথে যে
উদ্যত আচরণ করেছে
তার একটা নেগেটিভ
প্রভাব জাতির উপর
পড়বে এটাই স্বাভাবিক এবং
পড়া শুরু করেছে ।
আমাদের ভুলে গেলে চলবেনা,
আমেরিকা কি ও আমেরিকা
কাকে বলে ?
দ্বিতীয় বিশ্বযুদ্ধ অর্থাত্‍
১৯৪৫ সাল পরবর্তী
সময়ে আমেরিকা গোটা
পৃথিবীতে যে সাম্রাজ্যবাদী
জাল বিছিয়েছে তা দুধের
শিশুরও অজানা নয় ।
গুটি কয়েক রাষ্ট্র
(কিউবা,ভেনিজুয়েলা,
ইরান,উত্তর কোরিয়া,
রাশিয়া,লেবানন) বাদে
বিশ্বের সব রাষ্ট্র আমেরিকার
কাছে অসহায় ।
কাড়ি কাড়ি অর্থ,শক্তিশালী
অস্ত্র ও ক্ষমতার বলয়ে তাবত্‍
বিশ্বকে আমেরিকা আঁটকে
ফেলেছে ।
যারা সহজে তাদের বশে
আসতে চায়নি তাদের
অবস্থা কেমন হয়েছে
সেটাও দুধের শিশুর কাছে
অজানা নয় ।
২০০০ সালের পরে
ইরাকের কি অবস্থা করেছে
আমেরিকা তা গোটা বিশ্ব
চেয়ে চেয়ে দেখেছে ।
আবার আফগানিস্তান,
প্যালেস্টাইন (ফিলিস্তিন)
এর কি ভয়াভহ অবস্থা
হয়েছে এবং হচ্ছে সেটাও
কারো অজানা নয় ।

৫ জানুয়ারি পরবর্তী
সময়ে শেখ হাসিনা ও
তার সরকার আমেরিকা
বিরোধী যে কঠোর মনোভাব
এবং সে দেশের দূত ও
বার্তাবাহকের যে অবমূল্যায়ণ
করেছেন তার ফল ভালো
হওয়ার নয় ।
আর প্রেক্ষিতে আজ গোটা
জাতি আইএস আতংকে
ভুগছে ।
ইরাককে ধ্বংস করতে
আমেরিকাই আল কায়েদার
জন্ম দিয়েছিল,গোটা
মুসলিম বিশ্বকে ধ্বংস
করতে আমেরিকা-ইসরায়েল
জন্ম দিয়েছে আইএস (IS-Islamic State) এর ।
আপনি আওয়ামীলীগ এবং
আপনি দুর্দান্ত ক্ষমতাসীল
কিন্তু আপনাকে মনে রাখতে
হবে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয়
বৃহত্তম মুসলিম দেশ এবং
আমেরিকা-ইসরায়েল বিশ্বের
ক্ষমতাধর দুই রাষ্ট্র এবং
তাদের সৃষ্ট আইএস,আল
কায়েদা এবং তালেবান ।
এসব দলের সাথে ইসলামের
কোনো সম্পর্ক নেই শুধুমাত্র
সাম্রাজ্যবাদী চেতনা থেকে
আমেরিকা-ইসরায়েল এদের
জন্ম দিয়েছে ।
আওয়ামী সরকারকে তাদের
সাথে দেশের স্বার্থে সম্পর্ক
ভালো রাখতে হবে ।
মনে রাখতে হবে যে,
আমেরিকা তাদের নীতি
প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর এবং
তারা মাথা নুয়াতে অভ্যস্ত
নয় ।
পৃথিবীতে ইহুদী-মুসলিমের
অনুপাত হচ্ছে একঃএকশো
অর্থাত্‍ একজন ইহুদীর
বিপরীতে ১০০ জন
মুসলিম আছে তবু ইহুদীদের
কাছে মুসলমানরা অসহায় ।

আমাদের মনে রাখতে হবে
যে,
বিশ্বের দ্বিতীয় মুসলিম
দেশ হওয়ার জন্য আমরা
অত্যন্ত স্বাভাবিকভাবেই
আমেরিকা-ইসরায়েলের
চোখে পড়ে যাবো এবং
গিয়েছি ।
অতিদ্রুত তাদের সাথে
সম্পর্ক উন্নয়ন করা না
হলে বাংলাদেশকে
আফগানিস্তান অথবা
ফিলিস্তিনের পরিণতি ভাগ্যে
আনতে হতে পারে ।
ব্যাপারটা চিন্তা করতেই
আমার গা শিহরে উঠছে !!

দেশে আইএস আসুক না
আসুক সরকারকে তত্‍পর
হতে হবে,আবালের মতো
বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে
দিলে চলবেনা ।
আপনাদের পাপের বোঝা
জাতি নিবে কেন !
Do something,
এবং অতিদ্রুত কিছু
করতে হবে ।
আমরা আফগানিস্তান,
ফিলিস্তিন হতে চাইনা ।।

"বাংলাদেশ দীর্ঘজীবী হোক"

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×