somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

Aabid
জয় করবো বাংলাদেশ ।।

স্বপ্নের নায়ক-নায়িকারা ।।nপর্ব-১n

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাত্‍ করে একটু আগে
মনের ভেতর একটা
বাংলা ছবির গান
বেজে উঠলো-
"তুমি কই তুমি কই
তোমার বুকের মধ্যিখানে..."

আমি পিচ্চিকাল থেকেই
প্রচুর বাংলা ছবি দেখি ।
আমি সারাদিন বিটিভিতে
ছবি দেখতাম আর নিজেকে
অমুক নায়কের মতো ভেবে
অমুক নায়িকার সাথে প্রেম
করতাম ।
আহারে ! কত মধুর ছিল
আমার জীবনের সেইসব
দিনগুলি ।
আমার সেইসব দিনের
স্বপ্নের নায়ক আর
নায়িকাদের নিয়ে
এই দুই পর্বের
পোস্টখানা সাজিয়েছি ।
পড়ুন,অন্যকে পড়তে দিন-
বাংলা ছবি দেখুন,
বিশুদ্ধ থাকুন ।।

নায়কঃ

১।
রাজ্জাকঃ
রাজ্জাকের কথা বলতেই
আপনাতেই মাথায় কিছু
গান বেঁজে উঠেছে-
"নীল আকাশের নীচে আমি
রাঁস্তা চলেছি একা..."
অথবা,
"আয়না তে ঐ মুখ দেখবে যখন,
কপালের কালো টিপ পরবে
তখন"

এই তো রাজ্জাক ।যাকে
বলি নায়ক রাজ রাজ্জাক ।
তরুণ রাজ্জাক ছিল আমার
স্বপ্নের নায়কদের একজন ।
তার অভিনীত অনেক ছবি
দেখেছি ।এই মুহূর্তে মনে
পড়ছে- নীল আকাশের নীচে,
জীবন থেকে নেওয়া,দ্বীপ
নেভে নাই,স্বরলিপি,
অশ্রু দিয়ে লেখা,
ওরা ১১ জন,
বাবা কেন চাকর,
আবদুল্লাহ-
আরো কত তার কয়টাই বা
মনে রাখতে পেরেছি ।।

২।
আলমগীরঃ
আলমগীর আমার খুব প্রিয় ।
আলমগীর মানেই অসাধারন
এক অভিনীতা ।
আলমগীরের মতো এতো
স্বাভাবিকভাবে আর কোনো
অভিনীতা অভিনয় করেছে
কিনা আমার জানা নেই ।
আলমগীরের মতো এতো
শান্ত শিষ্ট অভিনয় সবাই
পারেনা ।
আলমগীর-শাবানা জুটির
কিছু ছবি আজো হৃদয়ে
গাঁথা আছে ।
আলমগীরের যে কটা ছবি
দেখেছি তার মধ্যে যা মনে
পড়ছে তা হলঃ-
সাম্পানওয়ালা,দেনা-পাওনা,
সবুজ-সাথী,হিসাব-নিকাশ,
দুই নয়ন-
আর গুলা মনে নাই ।
কত মনে রাখা যায় কন ?
ছবি তো আর কম দেখিনি ।
সব ছোটবেলায় দেখা ।
এখনো সুযোগ পেলে দেখতে
বসে যাই ।।

৩।
সালমান শাহঃ
"তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা,
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবেনা ভোলা..."
সালমান শাহ সম্পর্কে কি
আর কিছু বলা লাগবে ?

আমি কিছু বলতে পারবোনা
শুধু অনুরোধ নীচের ছবিগুলি
দেখবেন তাহলে বুঝবেন
আমরা কি হারিয়েছি-
কেয়ামত থেকে কেয়ামত,
অন্তরে অন্তরে,সুজন সখী,
আনন্দ অশ্রু,এই ঘর এই
সংসার,স্বপ্নের পৃথিবী,
স্বপ্নের নায়ক,স্বপ্নের ঠিকানা ।
আর মনে নাই ।
সালমান শাহ সম্ভবত ২৬
টি সিনেমা করে যেতে
পেরেছেন এবং সবগুলিই
ছিল সুপার হিট ।
কত যে প্রিয় ছিল কাকে
বোঝাবো ।।

৪।
শাকিল খানঃ
শাকিল খানকে সবসময়
দেখতাম বড় লোকের ছেলের
পার্টে অভিনয় করতে ।
শাকিল খানের ছবিতে
একটু আধটু যৌনতা থাকতো ।
সত্যি কথা বলতে শাকিল
খান যে নয়নে পপির দিকে
তাকাতো তা ইমরান
হাশমীকেও হার মানায় ।
বিশেষ করে শাকিল খান
আর পপির বৃষ্টির ভেতর
একটি গানের
কথা মনে পড়লে এখনো
রাইতে ঘুমাতে পারিনা ।
তবে শাকিল খানের অভিনয়
দক্ষতা ছিল প্রশংসনীয় ।
জনপ্রিয়তা পেয়েছিলো অনেক ।
কিন্তু তাহার অভিনীত কোনো
ছবির নাম মনে করতে
পারছিনা ।
ও হ্যা একটার কথা মনে
পড়েছে ।
রিয়াজ,শাবনুর আর শাকিল
খানের একটা ছবি আছে,
নাম-বিয়ের ফুল ।
অতি অসাধারন ছবি ।
সেদিন ATN বাংলাতেও
দেখেছি ।।

৫।
আমিন খানঃ
পাড়ার পিচ্চি
ছেলেদের কাছে আমিন
খান ছিল এক ধ্বংসাত্মক
ফাইটার ।
আমরা তার ছবি দেখতাম
শুধু ফাইটিং এর জন্য ।
আমিন খান অভিনয়ও
ভালো করতো ।বিশেষ করে
আমিন খান যদি কাঁদতো
আমি ভাবতাম ছেলেটা
সত্যি সত্যি কেঁদে ফেলেছে ।
মন খারাপ হয়ে যেতো
আমার ।
আমিন খানের অনেক ছবি
দেখেছি ।
এর মধ্যে যে কটা মনে আছে-
স্বপ্নের নায়ক,ফুল নেবো না
অশ্রু নেবো,আজ গায়ে হলুদ,
বধূবরণ,কে আমার বাবা
ইত্যাদি ইত্যাদি ।।

৬।
বাপ্পারাজঃ
বাপ্পারাজ হচ্ছে বিরহের
নায়ক ।
প্রত্যেকটা ছবিতেই তাকে
দেখতাম প্রেমিকা হারানোর
ব্যথায় কাঁতর থাকতে ।
আমার কাছে বাপ্পারাজের
সেরা অভিনয় হচ্ছে
"জীনের বাদশা" আর "প্রেমের
সমাধী" ।
এর মধ্যে 'জীনের বাদশা' দেখলে
হাসতে হাসতে পেট ব্যথা
হয়ে যেতো আর
'প্রেমের সমাধী'
দেখে কেঁদেছি অনেক ।

৭।
ইলিয়াস কাঞ্চনঃ
"বেদের মেয়ে জোছনা
আমায় কথা দিয়েছে
আসি আসি বলে জোছনা
ফাঁকি দিয়েছে" ।
আর কিছু বলতে চাইনা ।
যদি পারেন ছবিটি দেখবেন ।
আর হ্যা,
"ভন্ড প্রেমিক" দেখতে
ভুলবেন না ।
"সেই তুফান" আমার
আরেকটা প্রিয় ছবি ।।

৮।
রিয়াজঃ
রিয়াজ !
জী,
ইনিই আমার প্রিয় নায়ক ।
আমার স্বপ্নের নায়ক ।
কত যে নিজেকে রিয়াজ
ভেবে শাবনুর,পূর্ণিমাকে
জড়িয়ে ধরেছি তাহার
হিসাব নাই ।
রিয়াজের প্রায় সব ছবিই
আমার দেখা ।
গুটি কয়েক ছবির হয়তো
নাম মনে করতে পারবো
আপাতত-
ও প্রিয়া তুমি কোথায় (Best),
শ্যামল ছায়া,দুই দুয়ারী,
মনের মাঝে তুমি (Best),
পড়েনা চোখের পলক (Best),
হৃদয়ের কথা,বিয়ের ফুল,
পৃথিবী তোমার আমার,
রং নাম্বার(Best),প্রেমের তাজমহল(Best)-
আরো এত্তো এত্তো ।।

৯।
শাকিব খানঃ
শাকিব খানকে আমাদের
এ প্রজন্ম অত্যন্ত হেয় চোখে
দ্যাখে ।
শাকিব খানকে ইদানিং
কাটপিস ছবিতে
একটু বেশি দ্যাখা যাচ্ছে
এটা সত্য তবে তাকে ছোট
করার কিছু দেখিনা ।
শাকিব খান আমাদের গর্ব ।
ভারতীয় নোংরা সিনেমা
থেকে এদেশকে বাঁচাতে তিনি
প্রায় একাই লড়ে যাচ্ছেন ।
আমি কখনোই তার ছবিতে
নায়িকার নাভী বের করে
থাকতে দেখিনি !
শাকিব খান আমার প্রিয়
নায়কদের একজন ।
এই প্রজন্মের একজন হয়েও
আমি গর্বের সাথে বলি-
আমাদের একজন শাকিব
খান আছেন,আমি তার ছবি
ভালবাসি ।।

শাকিব খানের বহু ছবি
দেখেছি ।কিছু ছবির
নাম মনে থাকতে পারে
হয়তো-
ও প্রিয়া তুমি কোথায়,
ভালোবাসলেই ঘর বাঁধা
যায়না,টাকার চেয়ে প্রেম বড়,
বলবো কথা বাসর ঘরে,
তোমাকে বউ বানাবো
আর গত বছর মুক্তি পাওয়া
লাভ ম্যারেজ ।
নিঃসন্দেহে,
শাকিব খান আমাদের
চলচ্চিত্রের সেরা নায়কদের
একজন ।।

১০।
অমিত হাসানঃ
অমিত হাসানের কোনো
ছবির নাম মনে করতে
পারছিনা ।
তবে একটি ছবি চোখে
ভাসে ।
শাবনুরের সাথে ।
ছবিটি Mytv তে কিছুদিন
আগে দিনভর দিতো ।
অসাধারন ছিলো ।।

পাঠক,
মনে করেন তো কে কে
বাদ পড়েছে ?

আরে ভাই চানাচুরওয়ালা
আমাদের প্রিয় জসিম আর
খায়রুন সুন্দরীর প্রেমিক
ফেরদৌস ।
এরা সবাই আমার স্বপ্নের
নায়ক ।।

মনে পড়ে দিলদার,
টেলি সামাদ এর কথা ।
ভিলেন ডন,টনি ডায়েস,
মিশা,এটিএম,আহমদ শরীফ
এরাও আমার অনেক প্রিয় ।

আজ এখানেই ।
কাল আসবো স্বপ্নের
নায়িকাদের নিয়ে ।।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×