somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনা ঝরা শৈশব

০১ লা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই আদিম বুনো গন্ধটা আজো ঝেরে ফেলতে পারিনি জীবন থেকে
বড় কষ্ট হয় বড় মায়া হয় তার জন্য।
এত কোলাহল ব্যস্ততার মাঝেও বারেবারে মনে পড়ে যায়
যতই থাকিনা কেন আকণ্ঠ নিমজ্জিত রঙিন জলের তলায়।
যে রকম করে নদীর জলে,পুকুরের জলে হাঁস ভেসে বেড়ায়,
ওমনি ভুস করে ভেসে উঠে
বুকের মধ্যে
একটি চিনচিনে কাঁচফাটা ব্যথা ধরিয়ে দিয়ে
আমার আহ্লাদি সোনা ঝরা শৈশব।
তোমাদেরও কি মনে পড়ে যায় আমার মত
বাবার ছেঁড়া লুঙিটাকে কাশ্মিরি শালের মত সারা গায়ে জড়িয়ে
কোন এক শীতের সকালে বাঁদুরে,বুলবুলিতে অর্ধ খাওয়া বরই
মোরগ গুলো সকালে ডেকে উঠার আগেই
ঘুম থেকে উঠে মানুষের গাছ তলায়
ঝোপ ঝাড়ে কুঁড়ানো।
আর কোন রকমে যদি একটি আস্ত বরই পাওয়া যেত
চোখের তারায় স্বচ্ছ কাঁচের মত চকচক করত বিশ্ব জয়ের আনন্দ।
কতনা সুখের ছিল সেই সোনা ঝরা দিন গুলো
বনের হরিণের মত শুধু ছুটে চলা আর ছুটে চলা
মাঠে ঘাটে বনে বাদারে
বাতাসের ডানায় ভর করে।
যেই টুনটুনিটা সারাদিনময় টুনটুন করে বেড়াত আমাদের ঘরের চারপাশে
আমি খুঁজতাম তার বাসা কোথায় কোন ডুমুরের গাছে
কি সুন্দর দুটো পাতা জড়ো করে বুনা তার শৈল্পিক বাসা।
আমি প্রতিদিন নিঃশব্দে বাসাটির কাছে হেটে যেতাম
দেখতাম কয়টি ডিম পেড়েছে
কবে ডিম ফুটে ছানা বেরুবে।
লেবু বাগানের দোয়েল পাখিটা কোন গাছের কোটরে বাসা করেছে
যেন তাদের দেহভাল করার দায়িত্ব আমার।
যখন হেমন্তের শেষে ছেলে মেয়েরা কাদা জলে মাছ ধরত
আমারও প্রচন্ড ইচ্ছে হত,তাদের মত মাছ ধরি
তাই টুপ করে নেমে পড়তাম ন্যাংটো হয়ে।
আমার কচি দুটো হাত মাছের সন্ধান পেয়েছিল কিনা মনে নেই
পেলেও বা হাতের ফাঁক গলে খুব সহজেই পালিয়ে যেত
যাওয়ার আগে শিং কিংবা টেংরা হাতে বসিয়ে দিয়ে যেত ঘাই
আর কি ব্যথা,দু চোখ দিয়ে টপটপ করে গড়িয়ে পড়ত জল
যারা সমবয়সি ছিল আমারি মত ছোট
আমার ব্যথায় ব্যথিত হয়ে বলত আয়
হাতে হিসু করে দিই
দেখবি নিমেষেই সেরে যাবে ব্যথা।
এইরকম সোনা ঝরা দিন গুলোর কথা কি ভুলে থাকা যায়
যেই দিন গুলো কেটে যেত ঈদের দিন আর বৈশাখি মেলার প্রতিক্ষায়।
মাটির ব্যাংকে বহু কষ্টে জমানো দুয়েকটা আধুলি
তাতে কি আর কেনা যেত হাতি ঘোড়া ছাই পাশ কোনাঘাটের মেলায়।
তবুও মাথায় ঠা ঠা রোদ্দুর নিয়ে তিন মাইল হেটে যাইয়া
বড় ভাইয়ের হাত ধরে।
একটি মাটির বাঁশি একটি বাঁশের বাঁশি একটি মাটির ব্যাংক
আর একটি ছোট আম কাটা চাকু কিনে মনের আনন্দে ফিরে আসা।
কোন বছর হয়ত পয়সার অভাবে চাকুটাও কেনা হতনা।
তাতে কি এই দূর্বার মনের আনন্দতো থামবার নয়
পুকুরের তলা থেকে ডুব দিয়ে ঝিনুক তুলে
স্কুলের পাকা দেয়ালে ঘষলেই চমৎকার চাকু হয়ে যেত।
তারপর আম গাছের ডালে পা দুলিয়ে দুলিয়ে
লবণ মরিচ দিয়ে কাঁচা আম খাওয়া।
দুচোখ আমার আজো বষ্পায়িত হয়
যখন পশ্চিমাকাশে কুমড়োর ফালির মত
জেগে উঠে রমজানের কিংবা কুরবানির ঈদের এক টুকরো চাঁদ
আমাকে মনে করিয়ে দেয় আনন্দ বেদনায় মেশানো শৈশবের ঈদ।
কোন বছর হয়ত নতুন কাপড় জুটত কোন বছর হয়ত না
তারপরও এই দিনটির জন্য কত প্রতিক্ষার প্রহর গোনা।
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×