মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই, সুস্থতার সাথ নিরাপদে।
মন কথনিকা-৫৬৩৬
দীর্ঘশ্বাসে জীবন গেল, স্বস্তির নিঃশ্বাস ফেলবো কবে
কখন কে যে আসবে কাছে, আপন হয়ে পাশে রবে;
কেউ হলো না আপন আমার, শত্রু যেন ঘরে বাইরে
মনের তারে সুর উঠে না, কেন কোথাও শান্তি নাই রে।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



