তার ভালোবাসার কোনো কমতি নেই।
আমি বাড়ি যাবো শুনলে,
তিনি সারাক্ষণ জানালার পাশে বসে
অপেক্ষার প্রহর গুনেন তার ছেলে কখন ফিরবে!
আমার জন্য আমার প্রিয় খাবার গুলো রেডি করে রাখেন।
যেদিন চলে আসি,
সেদিন আমার পিছু পিছু আসতে থাকেন,
আমি বারবার বলার পরেও তিনি ফিরে যান না।
সিএনজিতে উঠা পর্যন্ত তিনি আমার পাশেই থাকেন।
আর একটু পর পর বলেন, "আর ক'টা দিন পরে গেলে হতো না! আবার কখন আসবে? গিয়ে ফোন করবে। রাস্তায় কেউ কিছু দিলে একদম খাবে না।
রাতে বাসা থেকে বের হবে না......................"
এইরকম আরো অনেক কথা।
আমি মা'র কথা শুনে হাসি।
সেই সাথে "ঠিক আছে" বলে আশ্বাস দেয়।
তারপরেও আমাকে ঘিরে মা'র টেনশন শেষ হয় না।।
মা'র কাছে এখনো আমি সেই ছোট খোকা।
আমার মা আমার পৃথিবী।
চোখ খুলে বাবাকে দেখিনি।
মা কখনো বাবার অভাব বুঝতে দেয়নি।
মাকে নিয়ে লিখলে,
তা শেষ করা সম্ভব হবে না।
সহজ-সরল ও চিরন্তন সত্য কথা-
মা, তোমার উপরে কেউ নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


