পৃথিবীটা বড় রঙ্গমঞ্চ!
এইখানে প্রত্যেকটি মানুষ
একে অপরের সাথে অভিনয় করে।
সেইখানে নাটকীয়তা যেমন আছে,
নিষ্টুরতাও আছে তেমন।
যারা অভিনয়ের
মাঝপথে থেমে যায়,
হতাশ হয়,
তারাই হেরে যায়।
যারা বিশ্বাস করে জীবনে ম্যাজিক
আছে,
এইখানেই শেষ নয়
কেবল শুরু,
তারা হারে না।
সকল অভিনয়, সকল নাটকীয়তা
আর পৃথিবীর নিষ্টুর রঙ্গমঞ্চ
হার মানে তাদের কাছে।
জীবনে চলার পথে
কিছু ভুল হওয়াটা অস্বাভাবিক নয়।
কোনো দূর্ঘটনার সম্মুখীন হওয়া কমন
ব্যাপার।
সেই সময়ে অস্তির হলে হবে না।
পরিস্থিতির
মোকাবেলা করতে হবে অত্যন্ত
ঠান্ডা মাথায় খুব ভেবে-চিন্তে।
যারা তখন নিজেকে খুব ক্লান্ত
মনে করে!
খুব অসহায় ভাবে নিজেকে!
জীবনের প্রতি মায়া কমে যায়!
নিজেকে পরিবার-সমাজের জন্য
বোঝা মনে করে,
তারাই তখন জীবনের সবচেয়ে বড়
ভুলটা করে।
আর যারা এই সব কিছুকে তুচ্ছ
করে সামনে এগিয়ে যায়,
পরবর্তী সময়ে পৃথিবীর আর
কোনো বাধাই তাদের
আটকাতে পারে না।
আর তারাই সফলকাম হয়।
একটি কথা সব সময়ে মনে রাখতে হবে,
তোমার এই জীবনটা শুধু তোমার একার
জন্য নয়।
এই জীবনে তোমার গর্ভধারিণী মা,
জন্মদাতা পিতা, তোমার ভাই-বোন,
আত্নীয়-স্বজন সবার হক আছে।
কাজেই হেলায়-অবহেলায়
অথবা অতি ইমোশনাল হয়ে এই
জীবনের কোনো ক্ষতি করার
অধিকার তোমার নেই।
বাস্তবতা অনেক কঠিন।
আর এই কঠিনকে মেনে নিয়েই
আমাদের পথ চলতে হবে।
ইনশাআল্লাহ আগামী দিনগুলো অনেক
সুন্দর হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


