somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হার-জিত চিরদিন থাকবেই.......!!

০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেউ না হারলে
কেউ জিতবে না।
একদল হারবে
আরেক দল জিতবে।
এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার।

গতকাল ব্রাজিলকে সাত গোল হজম করতে হয়েছে।
ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক হার এটি।
এইখানে সৌদিআরব, ইরাক, ভুটান, নেপাল বা বাংলাদেশের রহমতগঞ্জ-ফরাশগঞ্জ হলে কিছু বলার ছিলো না।
ব্রাজিল বলেই এতো কথা।

আমি একজন আর্জেন্টিনা সাপোর্টার।
আমার অনেক কাছের মানুষগুলোর কেউ কেউ ব্রাজিল সাপোর্টারস।
ব্রাজিলের এই লজ্জাজনক পরাজয়ে আমি নিজেও অনেক লজ্জিত।
আর তার সাপোর্টারদের অবস্থা তো আরো করুণ হওয়ায় স্বাভাবিক।
তাই তাদেরকে টিজ করে কিছু বলিনি।
কারো নাম্বারে কল দিয়ে লজ্জ্বা দেইনি।
কটুক্তি করে কোনো স্ট্যাটাস দেইনি।
কারণ কাটা গায়ে নুনের ছিঁটা দেয়া আমার স্বভাব নয়।
তারপরেও কিছু কথা বলতে হয়।

উচিত কথা,
কষ্ট পাইলে কিছু করার নেই।
##তারা বলে প্লেয়ারগুলো নাকি নার্ভাস ছিলো,
যে সকল পোলাপান মাঠে নামলে নার্ভাস হয়ে যায়,
তাদেরকে ফুটবল না খেলিয়ে কুতকুত খেলানো উচিত।

##তাদের নাকি নেইমার-সিলভার নেই!
তারা থাকলে কি দুজনেই আট গোল দিতো?

##আর্জেন্টিনা সাপোর্টার'রা নাকি শুধু মেসির জন্য আর্জেন্টিনা করে,
তাহলে তারা কার জন্য ব্রাজিল সাপোর্ট করে?
এখন আবার নেইমার নেইমার করে আপসোস করছে কেনো?

##আর্জেন্টিনা গত বিশ্বকাপে জার্মানির কাছে চার গোল খেয়েছিল,
এটা তারা কথায় কথায় বলতো।
এখন কি বলবে?

##মেসি নব্বই মিনিটে গোল দিলে প্রব্লেম, আবার দুই মিনিটে গোল দিলেও প্রব্লেম!
তাদের এখন সাত মিনিটের ব্যবধানে যে চার গোল হজম করতে হয়েছে, এখন কি বলবে?

##তারা বলে সাত গোল খাইলেও এক গোল দিয়েছি। হা হা হা মরলে মরুক, চোখে তো লাগেনি!?

বেশি কিছু বলতে চাই না।
ফুটবলটা হচ্ছে মাঠের খেলা,
তাত্ত্বিকের মন্ত্র দিয়ে ফুটবল জেতা গেলে
খেলা তখন মাঠের বাইরেই হতো,
মাঠে নয়।
আর কচ্ছপের ভবিষৎবাণী দিয়ে যদি ফলাফল নির্ণয় হতো,
তাহলে এতো টাকা-সময় খরচ আর শ্রম দিয়ে এই খেলার আয়োজনের প্রয়োজন কি?

মনে রাখতে হবে,
এটা পেলের যুগ নয়,
প্রতিপক্ষের গোলপোস্টে গিয়ে বসে থাকবে,
বল আসলে গোল দিয়ে দিবে,
কিন্তু অপ-সাইড হবে না।
আর মাত্র ৮/১০ টা দল খেলবে বিশ্বকাপ ।

এসব বলার কোনো ইচ্ছে আমার ছিলো না।
তাদের নির্লজ্জ কথা-বার্তার জন্য লিখতে বাধ্য হলাম।
তারা এখন বলছে,
আজ আর্জেন্টিনাও হারবে।
হারতেই পারে।
খেলায় হার-জিত আছে,
থাকবে।
তাই বলে কি সাত গোল হজম করতে হবে!?

কাপ দেখে দল করলে,
পরিণতি এমনই হবে।
আমরা খেলা দেখে দল করি।
১৯৮৬ সালের পরে আর্জেন্টিনা বিশ্বকাপ নিতে পারেনি।
তারপরেও আমরা আর্জেন্টিনাকে ভালোবাসি।
কারণ তাদের খেলা ভালো লাগে।
ফুটবলের "ফ" বুঝে না পোলাপান ব্রাজিল সাপোর্ট করে।

সব কথার শেষ কথা-
আবারও বলছি,
কাটা গায়ে নুনের ছিটা দেয়া স্বভাব আমার নয়,
তাদের কথার পৃষ্ঠে এই কথাগুলো বলতে হয়,
তাই বললাম।
আর মাঠের খেলায় বিশ্বাস নেই,
কে হারে?
কে জিতে?
অন্যের হার দেখে এতো বেশি উল্লাসিত হওয়ার প্রয়োজন কি?
প্রয়োজন কি অমুকের তমুকের এতো সমালোচনা করার?
আর এই কাজটিই ব্রাজিলের সমর্থক'রা বেশি করতো।
কারণ তারা পাঁচবার বিশ্বকাপ জিতেছে!
তাদের এই শিক্ষাটির প্রয়োজন ছিলো।

কাপ-ই সবকিছু নয়,
মাঠের ছান্দিক খেলাটিই আসল।
তবে দল চয়েজ করা যার যার ব্যক্তিগত স্বাধীনতা,
এই নিয়ে কিছু বলার নেই।
শুধু এইটুকুই বলবো,
অন্যের পছন্দের দল হেরে যাওয়ার পর
তাকে উপহাস করলে,
সেই উপহাস একদিন নিজেকেও শুনতে হতে পারে।
কাজেই মাঠের খেলা
মাঠে রাখায় শ্রেয়,
মাঠের বাইরে তাকে নিয়ে টানা-হেঁচড়া করা
কারো জন্যই মঙ্গলজনক নয়
Photo
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×