somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার উল্টো যাত্রায় নিউটনের গাছ

১২ ই মে, ২০১০ দুপুর ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি জানা গেছে, ৩৫০ বছর আগে যে গাছটি থেকে আপেল পড়া দেখে স্যার আইজ্যাক নিউটন বিখ্যাত মহাকর্ষ তত্ত্বটি আবিস্কার করেছিলেন, সে গাছেরই একটি ৪ ইঞ্চি আকারের টুকরো এবারে মহাশূন্য ভ্রমণের জন্য সহযাত্রী হবে। খবর ইয়াহু অনলাইনের।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, নভোচারী পিয়ার্স সেলার লন্ডনের রয়্যাল সোসাইটির পক্ষে কাঠের টুকরোটি নিয়ে মহাকাশে যাচ্ছেন।

৫৫ বছর বয়সী বায়োমেট্রোলজিতে ডক্টরেট সেলার ১৯৯৬ সালে নভোচারী হন। সাসেক্সে জন্মগ্রহণকারী এই ব্যক্তি ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। ১৪ মে তিনি তৃতীবারের মতো আন্তর্জাতিক মহাশূন্য স্টেশনে যাত্রা করবেন। জানা গেছে, এবারের যাত্রায় তিনি অবশ্য লন্ডনে অনুষ্টিতব্য ২০১২ অলিম্পিকের একটি পতাকাও বহন করবেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, পিয়ার্স সেলার বলেছেন, ‘আমি মহাশুন্যে নিয়ে এটিকে ছেড়ে দেবো, যা নিউটন বেঁচে থাকলে তাকেই ধন্ধে ফেলে দিতো।’ তিনি আরো বলেন, ‘কাঠের যে টুকরোগুলো আমাকে দেওয়া হচ্ছে তা ঐ গাছেরই, যেটি থেকে আপেল পড়তে দেখে নিউটন মহাকর্ষ সূত্র আবিস্কারের আইডিয়া পেয়েছিলেন। এটি তার ব্যক্তিগত সেই আপেল গাছটিরই কাঠের একটি টুকরা।’

সেলার জানিয়েছেন, রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট তাকে নিশ্চিত করেছেন কাঠের টুকরোটি নেওয়া সম্পূর্ণ বৈধ।

নিউটন একাধারে ছিলেন একজন পদার্থবিদ, গণিতবিদ ও জ্যোতির্বিদ। তিনি ১৬৪৩ সালে ইংল্যান্ডের লিংকনশায়ারে জন্মগ্রহণ করেছিলেন। বিখ্যাত আপেল পড়ার ঘটনার পরে, ১৬৮৭ সালে তিনি প্রিন্সিপিয়া নামে একটি বই প্রকাশ করেন যাতে তিনি তার সেই বিখ্যাত মহাকর্ষ তত্ত¡ এবং গতির সূত্র বর্ণনা করেন। তিনি ১৭২৭ সালে মারা যান।
বি এম শরীফ
কম্পিউটার সায়েন্স এণ্ড ইন্জিনিয়ারিং বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×