somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় অধ্যাপক ডা. নূরুল ইসলাম

২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশিষ্ট চিকিৎসক নূরুল ইসলাম ১৯২৮ সালের ১ এপ্রিল চট্টগ্রামের চন্দনাইশের মোহাম্মদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ডা. নূরুল ইসলাম ১৯৫১ সালে কলকাতা থেকে চিকিৎসাশাস্ত্রের ডিগ্রি নেন। পরে তিনি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে উচ্চতর ডিগ্রি নেন। ১৯৬৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তিনি পিজি হাসপাতালে (বর্তমানে বিএসএমএমইউ) অধ্যাপনা করেন। হাসপাতালের পরিচালকের দায়িত্বও পালন করেন তিনি।

চিকিৎসাসেবায় তিনি এ দেশে যুগান্তকারী অবদান রেখেছেন। তাঁর চিন্তা ও কর্ম স্বাস্থ্য খাতে নতুন মাত্রা যোগ করে। শিক্ষানুরাগী অধ্যাপক নূরুল ইসলাম চিকিৎসাবিদ্যার একজন খ্যাতিমান শিক্ষক হিসেবেও ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। তিনি সমাজের নানা কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন। দেশে ধূমপানবিরোধী আন্দোলনের পথিকৃৎ বলা হয় তাঁকে। তামাকমুক্ত দেশ গড়ার স্বপ্ন নিয়ে তিনি গড়ে তোলেন 'আধূনিক' (আমরা ধূমপান নিবারণ করি) সংগঠনটি। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। তিনি প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল। চট্টগ্রামের ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

তামাকের ক্ষতিকর দিক নিয়ে বহু লেখা রয়েছে জাতীয় অধ্যাপক নূরুল ইসলামের। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ২৭। এ ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন চিকিৎসা সাময়িকীতে তাঁর প্রকাশিত নিবন্ধের সংখ্যা শতাধিক। ১৯৯৭ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন বরেণ্য এই চিকিৎসক ও সমাজসেবক।

দেশের প্রথিতযশা চিকিৎসক ও জাতীয় অধ্যাপক নূরুল ইসলাম আর নেই। গতকাল ২৪ জানুয়ারী,২০১৩ রোজ বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। প্রখ্যাত এই শিক্ষক-চিকিৎসক এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক শোক বাণীতে তাঁরা প্রয়াত এই চিকিৎসকের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানান।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×