somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রশ্ন উঠেছে নিছক ডাকাতি নাকি অন্য কিছু।

২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মঙ্গলবার ভরদুপুরে ব্যাংকে গ্রাহক সেজে ১০-১৫ জনের ডাকাত দল অতর্কিত গুলি, বোমা, গ্রেনেড হামলা করে ফিল্মিস্টাইলে ব্যাংক লুট করে। ঘটনার ভয়াবহতা দেখে অনুমান করা যাচ্ছে এটি নিছক ডাকাতি নয়। এটি নাশকতা হতে পারে। বড় ধরনের জঙ্গি সংগঠন প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে দেশের পরিস্থিতি ঘোলাটে করতে এমনটি ঘটিয়েছে। তিনি আরও বলেন, যে ধরনের গ্রেনেড ঘটনাস্থলে পাওয়া গেছে তা সাধারণ ডাকাতরা কখনো ব্যবহার করে না। মাহফুজুল হক নুরুজ্জামান দুপুরে সাভার মডেল থানায় মামলার অগ্রগতি প্রসঙ্গে বিশেষ ব্রিফিং দিচ্ছিলেন। তিনি বলেন, ‘যে ঘটনা ঘটল তা মারাত্মক ধরনের অপরাধ। দেশে এ ধরনের ঘটনা এভাবে এর আগে ঘটেনি। টাকার লোভেই এ ঘটনা তা মনে করছি না।’ ঘটনার পারিপার্শ্বিকতা তুলে ধরে তিনি বলেন, ডাকাতরা ইচ্ছা করলে ভল্ট খুলে কোটি কোটি টাকা নিতে পারত। সেদিকে তারা যায়নি। আত্মরক্ষার্থে ডাকাতদের কথামতো সবাই মেঝেতে শুয়েছে তা সত্ত্বেও ডাকাতরা নির্বিচারে গুলি ও এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ব্যাংকের ম্যানেজারসহ অন্যদের। আসলে তাদের উদ্দেশ্যই ছিল হত্যা করা, নাশকতা সৃষ্টি করা। তারা যে ধরনের অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করেছে তা বাংলাদেশে আগে ব্যবহার হয়নি। সেদিকে এটি একটি নতুন ডাইমেনশন। ডিআইজি আরও বলেন, ‘আমরা র‌্যাবের বম্ব ডিসপোজাল ইউনিটের কর্মকর্তা মেজর খালিদের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন, বিদেশ থেকে বিস্ফোরক উপাদান এনে ইমপ্রোভাইজ ডিভাইস তৈরি করা হয়েছে। যে বোমা তারা ছুড়েছে তা অত্যাধুনিক। এগুলো কিন্তু বাইরে থেকে কেনা সম্ভব নয়। লুট করা ৬ লাখ ৮৭ হাজার ১৯৩ টাকার মধ্যে আমরা ৬ লাখ ৭ হাজার ২৫৫ টাকা উদ্ধার করেছি।’

১.
মঙ্গলবার ভরদুপুরে ব্যাংকে গ্রাহক সেজে ১০-১৫ জনের ডাকাত দল অতর্কিত গুলি, বোমা, গ্রেনেড হামলা করে ফিল্মিস্টাইলে ব্যাংক লুট করে। এতে আটজনের মৃত্যু হয়। নিহত আটজনের মধ্যে অজ্ঞাতনামা একজনের মৃত্যু হয়েছে গণপিটুনির কারণে। অন্য সাতটি লাশের মধ্যে নূর মোহাম্মদের শরীরে শটগানের গুলি থাকলেও তার মৃত্যু হয়েছে ধারালো অস্ত্রের আঘাতে। বাকি ছয়জনও মারা গেছেন ধারালো অস্ত্রের আঘাতে। পুলিশ জানায়, ডাকাতির মিশনে থাকা দুই সদস্য এখন তাদের হাতে আটক। আটক করা হয়েছে এ কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও রক্তমাখা একটি ছুরি। কারা কবে কীভাবে কোথায় ডাকাতির ছক এঁকেছিল সেই তথ্যও তদন্তকারীদের হাতে আসতে শুরু করেছে। এখন অপেক্ষা পলাতক অন্যদের আইনের আওতায় আনা। এমনটাই দাবি করলেন, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার গোলাম ফারুক। ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, তারা নিশ্চিত কারা এ ঘটনা ঘটিয়েছে। এর নেপথ্যে অন্য কারও কোনো ইন্ধন আছে কি না, তা খতিয়ে দেখছেন। আশুলিয়ার আশপাশ কাঠগড়া, দুর্গাপুর, ধলপুর, নয়াপাড়া, কান্দাইল, আড়াগাঁও, কুটুরিয়া, পুকুরপাড়, রাঙামাটি, সাভারসহ কয়েকটি এলাকায় চালানো হচ্ছে বিশেষ অভিযান।
২.
ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঘটনার আগে ও পরে ব্যাংকের গোপন ক্যামেরায় (সিসি ক্যামেরা) ভিডিও ফুটেজ থাকলেও ঘটনার সময় রহস্যজনক কারণে ক্যামেরা ছিল বন্ধ। ঘটনার সময় ব্যাংকের গোপন ক্যামেরা (সিসিটিভি) বন্ধ ছিল কেন? ঘটনার আগে ও পরের সব ভিডিও ফুটেজ সিসি ক্যামেরায় থাকলেও ঘটনার সময়কার কোনো ফুটেজ সিসি ক্যামেরায় নেই।
৩.
আটক ডাকাতদলের সদস্য বোরহান উদ্দিনের গায়ে রক্তমাখা পাঞ্জাবি। এতে ডাকাতির ঘটনার রহস্য আরও ঘনীভূত হচ্ছে। ডাকাতিতে জড়িত আটক দুজনকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য।
ঘটনার ১০-১২ মিনিট আগে ব্যাংকের নিরাপত্তা প্রহরী সোহেল কাউকে কিছু না জানিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যান। একটু পরই ব্যাংকে দুর্ধর্ষ ঘটনা, কিন্তু তাকে আর দেখা যায়নি। জড়িত সন্দেহে পরে তাকে গ্রেফতার করা হয়।

৪.
ডাকাতির ঘটনায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হলেও অত্যাধুনিক গ্রেনেড ব্যবহারের নজির নেই, যার ব্যবহার এখানে দেখা গেল। আটক বোরহান উদ্দিনের গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকার ভাড়া বাসায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের বেশ কিছু জিহাদি বই জব্দ করে পুলিশ।
বোরহান জামায়াত-শিবিরের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ। আর এতে ধারণা করা হচ্ছে একদল দুর্বৃত্ত বড় ধরনের নাশকতা ঘটাতে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিল।
৫.
দুর্বৃত্তরা ব্যাংক শাখার আশপাশের কোথাও বাসা নিয়ে বাস করত কি না গুঞ্জন চলছে।
৬.
ব্যাংক ম্যানেজার ওয়ালিউল্লাহ মাত্র তিন দিন আগে চাকরিতে প্রমোশন পেয়েছিলেন। বদলি হয়ে অন্যত্র চলে যাওয়ারও কথা ছিল তার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে এটা নাশকতা, অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষ বলছে নিছক ডাকাতি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, এ ঘটনার ক্লু পাওয়া গেছে।


৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×