somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালো প্রোগ্রামার হতে হলে

০৩ রা জুলাই, ২০১৫ সকাল ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালো প্রোগ্রামার হতে হলে Software Design Pattern সম্পর্কে অন্তত বেসিক জ্ঞান থাকলেও থাকা জরুরী
smile emoticon
…

শুধু কিছু if … else conditional statement দিয়ে লাইনের পর লাইন কোড লিখতে পারার মানে এই নয় যে … আপনি ভাল প্রোগ্রামার … ভাল প্রোগামার হতে হলে কোড কোয়ালিটি মেইনটেইন করাও অনেক গুরুত্বপূর্ণ বিষয় … ভাল ডিজাইন প্যাটার্নে করা প্রোগ্রামিং কোডের কোয়ালিটিই আলাদা …

.

Wikipedia এর মতে “In software engineering, a design pattern is a general reusable solution to a commonly occurring problem within a given context in software design”

.

ভাল Design Pattern-এর অন্যতম বৈশিষ্ট্য, এটি হবে language independent … অর্থাৎ আপনি কোন Pattern Design করলেন তবে আপনি PHP প্রোগ্রামার হন, বা C++ বা C# বা Java যে ল্যাঙ্গুয়েজেই কোড লিখেন না কেন … কিছু ক্ষেত্র বাদে আপনার ডিজাইন করা প্যাটার্ন সবার সাথেই ইমপ্লিমেন্ট করা যাবে …

.

সহজ ভাষায়, Software Design Pattern হল আপনার প্রোগ্রামিং এর সমস্যার reusable অংশ গুলো চিহ্নিত করে ছোট ছোট ব্লকে ভাগ করে নেয়া, যখন যেটা প্রয়োজন তখন সেটা ব্যবহার করা …

.

আপনি প্রতিদিন ঘুমান, রান্না-বান্না করেন, খাওয়া-দাওয়া করেন আর টয়লেট করেন … এটা আপনার প্রতিদিনের reusable কাজ ...

.

এখন আপনি যদি আপনার বাড়িকে সুবিশাল একটা হল রুম বানিয়ে সেখানেই থাকা শুরু করেন, মানে এক রুমেই রান্না-বান্না করেন, এক রুমেই ঘুমান, খাওয়া-দাওয়াও সেই রুমেই ... আবার টয়লেটও সেখানেই করেন … তাহলে কোন সমস্যা নেই ...

.

অথবা যদি বাড়িটা ছোট ছোট ব্লকে ভাগ করে নেন ... মানে এক ব্লক আপনার কিচেন, এক ব্লক আপনার বেড রুম … অন্য একটা ব্লকে ডাইনিং ... আর একটা ব্লক বাথরুম বা টয়লেট … তাহলে সেটা ভাল হবে না প্রথমটা? …

.

আমি যদি আপনাকে নির্দেশ দেই, যাও ভাত রান্না কর … তবে বড় হল রুমের ক্ষেত্রে কি হবে ? … আপনি পুরো রুম জুড়ে আতিপাতি করে খুঁজবেন চুলা কই, রান্নার হাড়িটা বা কই, চাল কোথায় রাখা আছে? … চামচ রাখা কোথায়? ... পানি কই পাব ইত্যাদি ইত্যাদি …

.

আর যদি দ্বিতীয় ক্ষেত্রে একই নির্দেশ দেই … তবে আপনি সোজা রান্না ঘরে চলে যাবেন … কারণ আপনি জানেন ভাত রান্নার প্রয়োজনীয় সব উপকরণ আপনি সেখানেই সাজানো-গোছানো পাবেন …

.

ভাত হয়তো দুই ক্ষেত্রেই রান্না হবে … কিনতু পারফরমেন্স কোন ক্ষেত্রে ফাস্ট এন্ড বেস্ট হবে সেটাতো বুঝাই যাচ্ছে, তাই না ? … এটাই হল Pattern Design এর মহাত্ম … একটা বাড়ির কোথায় কি হবে তা যেমন নির্ধারণ করেন একজন Building Architect … ঠিক তেমনি Pattern Design হল Software Architect দের হাতিয়ার …

.

আবার বড় হলের ক্ষেত্রে যদি এমন হয় আপনার গোসল করার শাওয়ার লিক করেছে … তবে দেখা যাবে পানি পুরো হলে ছড়িয়ে পড়েছে … আপনাকে শাওয়ার মেরামত করলেই শুধু হবে না সেই সাথে পুরো রুমে ছড়িয়ে পড়া পানি ড্রেনেজও করা লাগবে ... আর দ্বিতীয় ক্ষেত্রে আপনাকে শুধু বাথরুমে গিয়ে শাওয়ার মেইন্টেইন করাই এনাফ … কারণ পানি ড্রেনেজের সিস্টেম সেখানে আগে থেকেই করা আছে …

.

ঠিক সেই রকম Software Pattern Design এর ক্ষেত্রে কোন কোড ব্লকে সমস্যা বা Bug দেখা দিলে শুধু সেই ব্লকে Fix করলেই কাজ শেষ … পুরো সিস্টেম নিয়ে ভাবতে হবে না ...

.

এভাবেই Software Pattern Design আপনার জটিল কাজ গুলোকে সহজ করে দেয় ... সেই সাথে encapsulation ও ভাল SDP এর বৈশিষ্ট্য … আমি আপনাকে নির্দেশ দেব যাও ভাত রান্না কর … আপনি রান্না ঘরে গিয়ে রান্না করে নিয়ে আসবেন … আপনি কিভাবে রান্না করে আনলেন সেটা আমার ভাবনার বিষয় নয় … কারণ আমি আগেই ভাত রান্নার সব উপকরণ রান্না ঘরে সিস্টেম করে সাজিয়ে রেখেছি … এখন আমি শুধু নির্দেশ দেব আর আপনি কাজ করবেন ... এটাই encapsulation
grin emoticon
...

.

1994 সালে Erich, Richard, Ralph ও John মিলে একটি বই লিখেন যার নাম ছিল ... Design Patterns - Elements of Reusable Object-Oriented Software … এই চারজনকে একসাথে বলা হয় Gang of Four বা সংক্ষেপে GoF … GoF pattern এর শ্রেণী ভাগ গুলো হল … Creational, Structural ও Behavioral … রয়েছে বিভিন্ন রকমের SPD যেমনঃ Facade, Bridge, Adapter ইত্যাদি ...

.

থীমফরেস্টে Kriesi এর থীমগুলো খুব বেশি সেল হয় তাই না … অথবা Total, Impreza, Brroklyn, Kleo থীম গুলোর সেল অনেক বেশি … এক একটার ইনকাম কোটি টাকারও উপরে তাই না ? … শুধুই কি ডিজাইন আর মার্কেটিংই সব ? … না আসলে এদের কোড কোয়ালিটিও এ প্লাস গ্রেড …

.

WPExplorer থীমগুলো দেখেন ডিজাইনের দিক দিয়ে খুবই সাদামাটা … কিনতু সেল ভলিউমও কি সাদামাটা ? … WPExplorer এর AJ এর যে ওয়ার্ল্ড ক্লাস কোড কোয়ালিটি কিনতু একজন অথর হিসেবে তার সাফল্যের অনেক বড় কারণ … AJ এর থীম গুলোর পারফরম্যান্সই আলাদা … এজন্যই সিরিয়াস বায়াররা যাদের ওয়েব ডেভেলপিং জ্ঞান খুব ভাল ... থীম কেনার ক্ষেত্রে এদের গুরুত্ব দেয় বেশি ...

.

তাই আপনি যদি ভাল আইটেম ডেভেলপ করতে চান, WP Plugin Developer বা Theme Developer হোন বা হোন Android বা iOS Apps Developer … আপনার প্রোগ্রামিং জ্ঞানকে নেক্সট লেভেলে নিয়ে যেতে ডিজাইন প্যাটার্ন নিয়ে পড়াশোনা করুন … দেখবেন আপনার কাজ গুলো কত সোজা হয়ে যাচ্ছে … সেই সাথে বেড়ে যাচ্ছে কোড কোয়ালিটি ও সফটওয়্যার পারফরমেন্স …

.

ডিজাইন প্যাটার্ন নিয়ে যাদের কোন পড়াশোনা নেই … PHP এর বেসিক লেভেল পার হয়ে Advanced লেভেলে আছেন … থীমফরেস্টে আরও ভাল করতে চান তারা চাইলে ঢু মেরে আসতে পারেন নিচের লিঙ্কে …

.

TutsPlus এর এই টিউটোরিয়ালে PHP তে ব্যবহৃত ৭ ধরণের Design Pattern নিয়ে খুবই সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে … আপনার প্রোগ্রামিং জ্ঞানকে আরও ধারাল করুন … নিয়ে যান নেক্সট লেভেলে ... http://goo.gl/pqTC5T
smile emoticon
...
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ৯:১১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×