somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো

০৭ ই জুলাই, ২০১৫ রাত ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো আগামীকাল সোমবার মন্ত্রিসভায় অনুমোদন পেতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।

বেতন কমিশনের বিষয়টি চূড়ান্ত হলেও টাইম স্কেল ও সিলেকশন গ্রেড নিয়ে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।

নতুন বেতন কমিশনের সঙ্গে টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের কোনো সম্পর্ক নেই বলে জানা গেছে। আগামীকাল ৬ জুলাই এটি মন্ত্রিসভায় উঠলেও পহেলা জুলাই থেকেই নতুন বেতন স্কেল কার্যকর হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।

এরই মধ্যে অবশ্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই বেতন কাঠামোর প্রস্তাবে স্বাক্ষর করে মন্ত্রিসভায় পাঠানোর নির্দেশনা দিয়েছেন।

সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখা বা বাদ দেয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয় কোনো দায়িত্ব নিচ্ছে না। বিষয়টি ছেড়ে দেয়া হয়েছে মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের ওপর। তার আগে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সরকারি চাকরিজীবীরা নতুন করে প্রণীত মূল বেতনের সঙ্গে সবধরণের ভাতা পুরনো হারেই পাবেন।

নতুন পে-স্কেল অনুযায়ী চাকরিজীবীরা জুলাই থেকে বেতন পেলেও অপেক্ষা করতে হবে ভাতার জন্য। ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো অনুযায়ীই বেতন নির্ধারিত হবে। তবে ৩০ জুন পর্যন্ত যেসব কর্মকর্তা-কর্মচারী সিলেকশন গ্রেড বা টাইম স্কেল পেয়েছেন তাদের নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ হবে। যদি মন্ত্রিসভার বৈঠকে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড না রাখা হয় তবে ১ জুলাই থেকে আর কারও নতুন করে সিলেকশন গ্রেড বা টাইম স্কেল দেয়া হবে না।

অর্থ বিভাগের সিনিয়র সচিব ও পে-স্কেল পর্যালোচনা-সংক্রান্ত সচিব কমিটির সদস্য মাহবুব আহমেদ জানিয়েছেন, মন্ত্রিসভার অনুমোদনের পর তা বাস্তবায়ন শুরু হবে।

চলতি (২০১৫-১৬) অর্থবছরের বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে বলেছেন, গৃহীত পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো।

প্রস্তাবিত পে-স্কেলে টাইম স্কেল না থাকা ও সিলেকশন গ্রেড বাতিল হওয়ায় ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান নিম্নস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সরকারি কর্মকর্তা-কর্মচারী এ প্রসঙ্গে বলেন, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড কর্মচারীদের আন্দোলনের ফসল। কিন্তু পে-কমিশন এটি বাতিলের সুপারিশ করেছে।

২০১৬ সালের জুলাই থেকে নতুন পে-স্কেলের মূল বেতনের সঙ্গে অন্য ভাতাগুলোও পাওয়া যাবে। অর্থাৎ ২০১৬ সালের জুলাই থেকে নতুন পে-স্কেল পুরোপুরি কার্যকর হবে। অষ্টম বেতন কাঠামো পর্যালোচনার জন্য গঠিত সচিব কমিটির প্রতিবেদনে এ সুপারিশ করা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন স্কেলের শুধু বেতন বাস্তবায়নের জন্য অতিরিক্ত পাঁচ হাজার ৮০৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ খাতে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ২৯ হাজার ৩৫০ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৪৫ হাজার ১৫৩ কোটি টাকা। এর মধ্যে শুধু বেতন বাবদ সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ১৪ হাজার ৩৭৪ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে একই খাতে বরাদ্দ রাখা হয়েছে ২৯ হাজার ৬২৮ কোটি টাকা। তবে বিভিন্ন ধরনের ভাতা বাস্তবায়ন করা হবে না বিধায় প্রস্তাবিত বাজেটে এ খাতে বরাদ্দ বেশি বাড়ানো হয়নি। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে বিভিন্ন ধরনের ভাতা বাস্তবায়নের জন্য ১৬ হাজার ২৩১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। প্রস্তাবিত বাজেটে একই খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৬ হাজার ৯৫০ কোটি টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অষ্টম পে-স্কেলে সর্বোচ্চ বেতন হচ্ছে ৭৫ হাজার টাকা ও সর্বনিম্ন আট হাজার ২৫০ টাকা। নতুন কাঠামোতে বেতনের গ্রেড থাকছে ২০টি। তবে মন্ত্রিপরিষদ ও মুখ্য সচিবের বেতন ধরা হয়েছে ৯০ হাজার টাকা (নির্ধারিত) এবং সিনিয়র সচিবের বেতন ৮৪ হাজার টাকা (নির্ধারিত)।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

দুটি হাসিখুশি গল্প: ফাজিল কানাডিয়ান ও মহা সিরিয়াস কানাডিয়ান

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ১২:৩৩


হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা... ...বাকিটুকু পড়ুন

×