মাগো তুমি কাঁপছো বুঝি শীতে?
লেপের তলে পালিয়ে গেলে কেন?
তোমার ছেলে কত বড় বীর
আমার ভয়ে শীত হারাবে জ্ঞান।
মাকে নিয়ে যাচ্ছি আমি উড়ে
পাহাড় নদী মেঘ দিয়েছি পাড়ি
ডানে বামে দেখে দেখে যাই
কোথায় আছে গরম হাওয়ার বাড়ি।
হঠাৎ গায়ে লাগলো গরম হাওয়া
মায়ের মুখে উঠলো ফুটে হাসি
গরম বাড়ির দৈত্য দানব এসে
বলল মাগো তোমায় ভালবাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


