মনটা তোমার অনেক খারাপ, কষ্টে ভরে আছে?
চারিদিকের মানুষগুলো, কেউ আসে না কাছে?
দুঃখ দেখে কেউ তোমাকে, দেয় না মোটে আদর
আপনলোকে দেখে তোমায়, মুখটা ঢাকে চাদর।
তারপরেও আছে তোমার, বিশাল আকাশ নদী
সাগরপাড়ের ঢেউয়ে ঢেউয়ে, খেলছে নিরবধি।
লাগবে তোমার দুঃখগুলো, নিছক ধুলিকণা
দেখবে তখন তোমার মতো, সুখী কত জনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




