অনেক দামের ইলিশ মাছ/রেখেছি তুলে ফ্রিজে
নাক বাড়িয়ে বিড়ালছানার/ভাবনা হলো কি যে
লেজটি তুলে পায়ে পায়ে/ঘুরছে সারা ঘরে
ফ্রিজের কাছে এসেই ছানা/কেমন জানি করে!
আঙুল তুলে রাগ দেখিয়ে/যেই বলেছি, থাম
রেগে মেগে বিড়ালছানা/করল কি যে কাম
ফ্রিজ খুলে ইলিশ ধরে/ফ্রিজেই খেয়ে সারা
এক তারিখের চিন্তায় এখন/পুরাই দিশেহারা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




