বোশেখ আসে হল্লা করে, পান্তা ইলিশ সানকিতে
পায়জামা ও পাঞ্জাবি আর সাদা শাড়ী লাল ফিতে।
বারে বারে বোশেখ আসে, বারে বারে যায় ফিরে
কেউ জানে না নতুন বছর, বুকটা আমার যায় চিড়ে।
পার হয়েছে অর্ধ শতক, গড় হিসেবে হায়াত কম
নতুন বছর এলেই আমার, মন হয়ে যায় আলুর দম।
কেনো আসে নতুন বছর, ইচ্ছে করে দেই ফাঁকি
যাচ্ছি হেঁটে ভাবছি মনে, আর কতটা পথ বাকি!
,

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


