মাগো তুমি জলদী করে আসো
দেখো আমার পুতুল কেমন করে!
কেউ তোমরা রাখছ না যে খবর
পুতুল আমার ভুগছে কঠিন জ্বরে।
ভাইয়া তুমি তাড়াতাড়ি হাসপাতালে যাও
সঙ্গে করে নিয়ে আসো, ডাক্তার যদি পাও
ডাক্তার এলেন দ্রুত পায়ে, বসলো পুতুল পাশে
ডাক্তার দেখে দুষ্টু পুতুল, খলখলিয়ে হাসে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


