যা-ই এনেছি সারাদিন খেটে কঠোর পরিশ্রমে
তা-ই বোন তুই কষ্ট করে খেয়ে নে এক দমে।
ওই যে দূরে মসজিদ মন্দিরে বিলাবে শিরনি প্রসাদ
সানকি ভরে এনে দেবো তোরে দেখিস কেমন স্বাদ!
এমনই নানান কথার ছলে পান্তা খাওয়ায় ঠেলে
ভালো খাওয়ার ইচ্ছেগুলি হাওয়ায় পাখা মেলে।
সারাদিন ভর ভাই ছাড়া বোন একলা ঘরে থাকে
ভাইটি তার খাবারের খোঁজে ঘুরেছে পথের বাঁকে
এখানে সেখানে চেয়ে চিন্তে যতটুকু আনে ভাই
দেয় না কিছু নিজের মুখে বোনকে দিবে তাই।
বাবা-মা নেই ভাইবোন মিলে কষ্টে কাটায় দিন
দেখেও তাদের না দেখে চলি কতটা বিবেকহীন!


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


