কাদার তলে মাছ লুকাবে সাধ্য আছে?
শিং বাইনের লুকোচুরি? ছুটবে পাছে।
এরা কাদার রাজা মাছের আগে ছুটতে পারে
এরা কাদায় ডুবে পচিম পুবে দেৌড়তে পারে
ওরা দুষ্টু বিষম কাদায় থাকে কাদা বাবা
মাছ পালাবে? কাদার তলে মারবে থাবা।
ওরা পাড়ার দুষ্টু কিশোর পাড়ার রাজা
পাড়ার ফলে ভাগ বসাবে, খেয়ে তাজা।
ওদের কেহ কয় না কিছু বাঁদর বলে আদর করে
বুঝতে পারে তারাই যাদের এমন দুষ্টু আছে ঘরে

সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




