মাটির নরম ওমে বীজের জীবনখানি
এক অজানা শক্তি তাকে
করছে টানাটানি।
মাঝখানে তার শক্ত সাবুত বাধা
নয় মোটেও নরম মাটির কাদা।
পাথর সিমেন্ট বালির বাড়াবাড়ি
রুখে দেওয়ার শক্তিটুকু মানি!
কচিপাতা ফুলের মতো নরম
ভেতরে তার উর্দ্ধে ওঠার গরম
ঠেলে ঠেলে ভাঙে পথের বাধা
গর্তগুলো বৃষ্টিতে লয় পানি।
নরম নরম সবুজ অবুজ পাতা
যতই বলি নরম কাণ্ড যা তা
তার ভেতরে শক্তি কত জানি?

সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



