ধাঁধায় পড়ে গেলাম
হঠাৎ আমি শান্ত পথে অতীত ফিরে পেলাম!
টুন টুনাটুন শব্দে আমি দাঁড়িয়ে গেলাম পথে
ঐ কিশোরের মতই আমি চড়েছি এক রথে।
স্তব্দ দুপুর খাঁ খাঁ রোদে উড়ায়ে পথের ধুলি
পেছনে ফেলে গাছাপালা আর ছোট্ট বাড়িগুলি।
ক্লান্তিবিহীন রোদে তাপে গেলাম অনেক দূরে
পেডেল চেপে ছেলেবেলায় হারাই অচিনপুরে।

সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৬ রাত ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



