পাগলীমায়ের পাগল মতো একটি অবুঝ ছেলে
কোথায় থাকে কী যে করে মাকে দূরে ফেলে।
কোথায় কখন যায় হারিয়ে বে-খেয়ালী মা
মনে হলেই ছেলের কথা থমকে দাঁড়ায় পা।
না খেয়ে মা কোঁচড় ভরে ভিক্ষে করা ভাতে
ইচ্ছে করে ছেলের মুখে খাওয়ায় নিজের হাতে।
ছেলের দেখা পেয়েই মা ভাত দিয়েছে বেড়ে
বলছে, আর যাসনে বাবা আমাকে তুই ছেড়ে।
ভাতের থালা সামনে দিয়ে দেখে ছেলে খাওয়া
এই শহরে পাগলী মায়ের এটাই বড় পাওয়া।

সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




