ওরা, সব হারিয়ে পড়ে থাকে বস্তি এবং ড্রেনে
ওরা, নেশা করে রশি বেঁধে চাঁদকে নামায় টেনে।
ওরা, চাঁদের সাথে কথা বলে কষ্ট ভুলে থাকে
ওদের কেহ বাপ দেখে নাই হারায় কেহ মাকে।

নেশা করে বুদ হয়ে যায় পেশা তাদের অন্য
কী করেছে সভ্য সমাজ এই শিশুদের জন্য।
পথের শিশু পথে থাকে তবু হারায় পথ
তাদের নিয়ে উঠতো যদি তীব্র জনমত।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৬ রাত ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



