সারাদিন তুই দাঁড়িয়ে থাকিস নতুন জামাটি পরে
আমি সারাদিন কাজ করি কতো শরীরে ঘাম ঝরে।
তোর মতো যদি ছুটে বেড়াতাম কতই মজা হতো
জামা পরে তুই দাঁড়িয়ে দেখ ঘাম ঝরে অবিরত।

একদিন তারা অদল বদল করেছে মনে মনে
ছেলেটি সাজে পুতুল আর পুতুল গিয়েছে বনে।
সামনে পেলে শাড়ি ধরে টানে নকল পুতুল ছেলে
কাস্টমারেরা পালিয়ে গেল ঈদের বাজার ফেলে।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৬ রাত ৯:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



