
যা চেয়েছি তাই দিলে দে নইলে আমি চললাম
ফুল-টুল দিয়ে প্রেম হয় না
কত করে তোকে বললাম।
সেই কবে থেকে প্রেম প্রেম করি, কত স্রোত গেছে বয়ে
যত আবদার ফিরিয়ে দিয়েছিস
চুপ করে গেছি সয়ে।
ফুলগুলি তুই টবে তুলে রাখ, চাইলেই নেবে কেহ
প্রেমের আবেগ তুলতুলে গা, হাতের আদর স্নেহ।
ফুলগুলি যদি টবেই রাখি, থাকে না আবেদন প্রীতি
আমিও গেলাম, ভাল থাক তুই, এই নিবেদন ইতি।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


