
বাতাস এসে আদর করে হাত বুলিয়ে যায়
পানির উপর দাঁড়িয়ে থাকা শাপলাফুলের গায়।
রোদের কণা নেমে আসে মেঘের ফাঁকে ফাঁকে
উল্লাসে তাই পাঁবদা-পুঁটি ঘুরে ঝাঁকে ঝাঁকে।
পদ্মপাতা থালার মতো আঁচল পাতে জলে
প্রাণ জুড়াতে মাছের পোনা ভিড়ে ছায়ার তলে।
ছোটো বড়ো নেই ভেদাভেদ আছে সবাই মিলে
মুক্ত স্বাধীন অভয় ওরা শান্ত বাইক্কা বিলে।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


