
বাইক্কা বিলের মুক্ত জলে পাখির জলখেলা
দিনে রাতে জলের উপর রঙ্গীন পাখির মেলা।
কেউ বলে না এলি কেন, মারব তোকে গুলি
গুলতি মেরে উড়ায় না কেউ শান্ত পাখির খুলি।
বিলের জলে মাছের ঘোরাঘুরি
জলের ওপর পাখির ওড়াউড়ি
নানান জাতের মাছের এবং পাখির মিলনমেলা
মাছের সাথে পাখিরা বসায় জল-ডাঙ্গার খেলা।
মুক্ত দেশের মুক্ত বিলে মুক্ত মাছ ও পাখি
স্বাধীনতার সুখ আনন্দের নিত্য মাখামাখি।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


