লেখক হওয়ার দেখছি যত খাব
ততখানি জমছে না আর ভাব।
ভাব যতটা জাগে মনে তাল মেলে না ঠিক
তালের খোঁজে দু'চোখ আমার ঘুরাই চারিদিক।
ধানের ক্ষেতে হাওয়া বয়ে যায়
তালে তালে ঝুমুর ঝুমুর পায়।
ধরতে গেলে যায় না ধরা তালবেতালে হারাই
তালের মাঝে তাল হারিয়ে পড়ে পড়ে দাঁড়াই।
হঠাৎ আমি হাত বাড়িয়ে একটুখানি লই
হাতের মুঠোয় থাকে কিছু আর বাকিরা কই!
এমনি করে ভাবে তালের নিরেট আসা যাওয়া
যা-চেয়েছি তা এখনও হয়নি আমার পাওয়া!
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


