দাদা, তোমার পিঠের উপর একটুখানি লাফাই?
নাতির মুখে শুনেই দাদা দিচ্ছে নানান সাফাই।
ছাগলছানার মতই নাতি লাফিয়ে উঠে পিঠে
বলছে নাতি পিঠটা বাঁকাও লাগছে বেজায় মিঠে।
ভালো করেই বোঝেন দাদা শিশুর নানা খেয়াল
কষ্ট হলেও পষ্ট করে দেয়না বাধার দেয়াল।
বড় হয়ে বুঝবে কী সে দাদার কাছে ঋণী
নাতির কাছে হেরেই দাদা খুশি প্রতি দিনই।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



