কষ্টগুলো অষ্টপ্রহর নষ্ট করে বেলা
সুখ চায় না, সুখের বদল দুঃখ করে খেলা
দেয় ছড়িয়ে কষ্টগুলো পোড়ে পুড়ুক বন
ছাইয়ের উপর কদম ফেলে দাঁড়ায় অণুক্ষণ;
ঝলমলে সব সুখ-দুখেরা মাটিতে যায় মিশে
একাই তুমি সুখে থাকো দুখ-যাতনা পিষে!!
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



